রোববার থেকে বর্ধিত সময়সূচিতে চলবে মেট্রোরেল
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬ জুন, ২০২৬, ১৭:৫৩
রাজধানীবাসীর যাতায়াত আরও সহজ করতে মেট্রোরেল চলাচলের সময় রাতের দিকে উভয় প্রান্তে ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নতুন এই সময়সূচি আগামী রোববার (৭ জুন) থেকে কার্যকর হবে।
এ তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।
ডিএমটিসিএলের তথ্য অনুযায়ী, নতুন সময়সূচি অনুযায়ী মতিঝিল থেকে উত্তরাগামী সর্বশেষ মেট্রোরেল রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে যাবে। বর্তমানে এই ট্রেন রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যায়। একইভাবে উত্তরা থেকে মতিঝিলগামী শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে, যা বর্তমানে রাত ৯টা ৩০ মিনিটে ছেড়ে যায়।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, রাতের সেবা সম্প্রসারণের আগে গত এক মাস ধরে পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পরীক্ষার ফল সন্তোষজনক হওয়ায় এখন নিয়মিতভাবে বর্ধিত সময়সূচি চালু করা হচ্ছে।
তবে প্রাথমিকভাবে অতিরিক্ত ২০ মিনিটের সময়ের মধ্যে মাত্র একটি করে ট্রিপ পরিচালনা করা হবে। অর্থাৎ একটি ট্রেন মতিঝিলের দিকে এবং একটি ট্রেন উত্তরার দিকে চলাচল করবে। এ সময়ে ট্রেনগুলোর মধ্যে ১০ মিনিটের ব্যবধান থাকবে।
ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নজরুল ইসলাম বলেন, রাতে দুই দিক থেকেই মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রোববার থেকে নতুন সময়সূচি অনুযায়ী যাত্রী পরিবহন শুরু হবে।
বর্তমানে প্রতিদিন উত্তরা থেকে প্রথম মেট্রোরেল সকাল সাড়ে ৬টায় মতিঝিলের উদ্দেশে যাত্রা শুরু করে। অন্যদিকে মতিঝিল থেকে প্রথম ট্রেন ছেড়ে যায় সকাল ৭টা ১৫ মিনিটে। তবে সকালে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর বিষয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন
- • ম্যাচ উপলক্ষে মিরপুরে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা
- • ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ
- • সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল
- • বিশ্বকাপ ট্রফির মূল্য জানলে অবাক হবেন
- • রোববার থেকে বর্ধিত সময়সূচিতে চলবে মেট্রোরেল
- • ট্রাম্প প্রশাসনের বিতর্কিত অভিবাসন নীতি বাতিল করল মার্কিন আদালত
- • অর্থনীতিবিদদের পূর্বাভাস: বিশ্বকাপ জিতবে ফ্রান্স, ব্যর্থ হতে পারে ব্রাজিল
- • পে-স্কেল বাস্তবায়নে নতুন আলটিমেটাম দিলেন চাকরিজীবীরা
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
