০৬ জুন ২০২৬, শনিবার, ১৯:৫১

শিরোনাম
১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল পে-স্কেল বাস্তবায়নে নতুন আলটিমেটাম দিলেন চাকরিজীবীরা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু সীমান্তে ভারতের পুশ ইনের সব অপচেষ্টা প্রতিহত করার দাবি বিজিবির শিশু মৃত্যু তদন্তে অবহেলার প্রমাণ, শাস্তিমূলক ব্যবস্থা আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের তিন দিনের সফরে আগামীকাল রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বৈঠক

বিশ্বকাপ ট্রফির মূল্য জানলে অবাক হবেন

বিশ্বকাপ ট্রফির মূল্য জানলে অবাক হবেন

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৬ জুন, ২০২৬, ১৮:২০

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল আসর ফিফা বিশ্বকাপ শুরু হতে আর বেশি দেরি নেই। টুর্নামেন্ট ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহের পাশাপাশি বিশ্বকাপ ট্রফির মূল্য ও বৈশিষ্ট্য নিয়েও কৌতূহল বাড়ছে।

বর্তমান ফিফা বিশ্বকাপ ট্রফির উচ্চতা ৩৭ সেন্টিমিটার, ব্যাস ১৩ সেন্টিমিটার এবং ওজন প্রায় ৬ দশমিক ১ কেজি। ১৮ ক্যারেট সোনায় তৈরি এই ট্রফিতে মোট ৬ হাজার ১৭৫ গ্রাম সোনা ব্যবহার করা হয়েছে। ট্রফির নিচের অংশে রয়েছে মূল্যবান খনিজ ম্যালাকাইটের দুটি স্তর।

ট্রফির নকশায় দু’জন মানুষের হাতে পৃথিবীকে তুলে ধরার প্রতীকী চিত্র ফুটিয়ে তোলা হয়েছে, যা ফুটবলের বৈশ্বিক ঐক্যকে নির্দেশ করে। তবে ট্রফিটি সম্পূর্ণ কঠিন সোনার নয়; ওজন নিয়ন্ত্রণে রাখতে এর ভেতরের অংশ ফাঁপা রাখা হয়েছে।

ব্যবহৃত সোনা ও অন্যান্য উপকরণের বর্তমান বাজারমূল্য অনুযায়ী ট্রফিটির দাম প্রায় আড়াই লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার সমান। বিশেষজ্ঞদের মতে, নিলামে উঠলে এর মূল্য কয়েক কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে।

ইতালীয় শিল্পী সিলভিও গাজানিগা বর্তমান ট্রফির নকশা তৈরি করেন। ১৯৭০ সালে ব্রাজিল তৃতীয়বার বিশ্বকাপ জিতে জুলে রিমে ট্রফির স্থায়ী মালিকানা পাওয়ার পর থেকেই এই নতুন ট্রফি বিশ্বকাপজয়ীদের হাতে তুলে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন