০৬ জুন ২০২৬, শনিবার, ২১:২১

শিরোনাম
১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল পে-স্কেল বাস্তবায়নে নতুন আলটিমেটাম দিলেন চাকরিজীবীরা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু সীমান্তে ভারতের পুশ ইনের সব অপচেষ্টা প্রতিহত করার দাবি বিজিবির শিশু মৃত্যু তদন্তে অবহেলার প্রমাণ, শাস্তিমূলক ব্যবস্থা আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের তিন দিনের সফরে আগামীকাল রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বৈঠক

ম্যাচ উপলক্ষে মিরপুরে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

ম্যাচ উপলক্ষে মিরপুরে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ জুন, ২০২৬, ১৯:০১

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন ও বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ উপলক্ষে রাজধানীর মিরপুর স্টেডিয়াম এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ।

শনিবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ জুন অনুশীলন ম্যাচ এবং ৯, ১১ ও ১৪ জুন ওয়ানডে ম্যাচকে কেন্দ্র করে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন প্রশিকা সড়ক প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যান চলাচলের জন্য বন্ধ থাকবে।

এ সময় মিরপুর-১ অভিমুখী যানবাহনকে প্রশিকা ক্রসিং, শিয়ালবাড়ি ক্রসিং, রাইনখোলা ও ঈদগাহ মাঠ হয়ে বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

আরও পড়ুন