০৬ জুন ২০২৬, শনিবার, ২২:৪২

শিরোনাম
তুরস্কের প্রধানমন্ত্রী এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ এমপি-মন্ত্রীদের মাঠে সক্রিয় থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল পে-স্কেল বাস্তবায়নে নতুন আলটিমেটাম দিলেন চাকরিজীবীরা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু সীমান্তে ভারতের পুশ ইনের সব অপচেষ্টা প্রতিহত করার দাবি বিজিবির শিশু মৃত্যু তদন্তে অবহেলার প্রমাণ, শাস্তিমূলক ব্যবস্থা আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের

দুধ দিয়ে গোসল, ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় যোগদান সমর্থকের

দুধ দিয়ে গোসল, ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় যোগদান সমর্থকের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬ জুন, ২০২৬, ২০:৫১

মৌলভীবাজারের রাজনগরে বিশ্বকাপকে সামনে রেখে এক ব্যতিক্রমী ঘটনার জন্ম দিয়েছেন এক ফুটবলপ্রেমী। দীর্ঘদিন ব্রাজিলের সমর্থক থাকা ইমরান খান প্রকাশ্যে দল বদলে আর্জেন্টিনার সমর্থক হিসেবে যোগ দিয়েছেন।

শনিবার এ উপলক্ষে স্থানীয় আর্জেন্টিনা সমর্থকরা বিশেষ আয়োজন করেন। অনুষ্ঠানে প্রতীকীভাবে দুধ দিয়ে গোসল করিয়ে ইমরানকে আর্জেন্টিনা শিবিরে স্বাগত জানানো হয়।

ইমরান জানান, দীর্ঘদিন ধরে ব্রাজিলকে সমর্থন করলেও সাম্প্রতিক সময়ে দলের পারফরম্যান্সে হতাশ হয়ে তিনি সমর্থন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। এখন থেকে তিনি আর্জেন্টিনার সমর্থক হিসেবে প্রিয় দলকে সমর্থন করবেন।

এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। আর্জেন্টিনার জার্সি পরে সমর্থকদের উল্লাসে দিনভর মুখর ছিল রাজনগরের বিভিন্ন এলাকা।

আয়োজকদের দাবি, বিশ্বকাপ উপলক্ষে সমর্থকদের আনন্দ-উৎসবের অংশ হিসেবেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। ঘটনাটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আরও পড়ুন