নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রীবাহী বাস, আহত ৬
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ জুন, ২০২৬, ২১:১৬
গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় অন্তত ছয়জন যাত্রী আহত হয়েছেন।
শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার জলিরপাড় ইউনিয়নের শনিপাড়া খ্রিস্টান মিশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গোপালগঞ্জ থেকে টেকেরহাটগামী রূপসী বাংলার একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নিয়ে আহতদের উদ্ধার করেন।
পরে আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরে গেছেন বলে জানা গেছে।
মো. মোস্তাফিজুর রহমান জানান, আহতরা চিকিৎসা গ্রহণের পর বাড়ি ফিরেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন
- • তুরস্কের প্রধানমন্ত্রী এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ
- • দুই বছর পর ফিরছে পূর্ণ সূর্যগ্রহণ
- • এমপি-মন্ত্রীদের মাঠে সক্রিয় থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- • বারে তিনবার লাগলেই গোল!
- • নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রীবাহী বাস, আহত ৬
- • ফাইনালে হার, শিরোপা হাতছাড়া বাংলাদেশের
- • দুধ দিয়ে গোসল, ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় যোগদান সমর্থকের
- • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ট্রাম্পের দাবি
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
