০৬ জুন ২০২৬, শনিবার, ২৩:৫০

শিরোনাম
মধ্যরাতে দেশে ফিরছে লেবাননে নিহত দুই বাংলাদেশির মরদেহ তুরস্কের প্রধানমন্ত্রী এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ এমপি-মন্ত্রীদের মাঠে সক্রিয় থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল পে-স্কেল বাস্তবায়নে নতুন আলটিমেটাম দিলেন চাকরিজীবীরা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু সীমান্তে ভারতের পুশ ইনের সব অপচেষ্টা প্রতিহত করার দাবি বিজিবির

তুরস্কের প্রধানমন্ত্রী এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

তুরস্কের প্রধানমন্ত্রী এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ জুন, ২০২৬, ২২:৩১

প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান-কে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সাক্ষাৎ করতে এলে তিনি এ আমন্ত্রণ জানান। এ সময় হাকান ফিদান প্রেসিডেন্ট এরদোয়ানের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন।

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ককে কৌশলগত পর্যায়ে উন্নীত করার বিষয়ে আলোচনা হয়। উভয় দেশ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বার্ষিক পরামর্শ সভা আয়োজন এবং পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের অংশগ্রহণে ‘২+২’ বৈঠক চালুর বিষয়ে একমত হয়েছে।

এ ছাড়া রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা জোরদারে একটি যৌথ পরামর্শ কাঠামো গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, বাণিজ্য, বিনিয়োগ, যৌথ উৎপাদন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও আলোচনা হয়েছে।

আরও পড়ুন