০৬ জুন ২০২৬, শনিবার, ১১:১৬

শিরোনাম
হজ শেষে দেশে ফিরেছেন ৩২ হাজারের বেশি হাজি, সৌদি আরবে মৃত্যু ৪৮ জনের সীমান্তে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: পররাষ্ট্রমন্ত্রী দৌলতদিয়ায় বাস ডুবি: দুটি তদন্ত কমিটি গঠন গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ মির্জা ফখরুলের হাম উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১৪১১ বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক বাংলাদেশে ড্রোন কারখানা স্থাপনের আগ্রহ তুরস্কের পদোন্নতিতে বৈষম্যের অভিযোগে অবসরে যাচ্ছেন সিআইডি প্রধান

ঢাকায় কমতে পারে গরমের অস্বস্তি, বৃষ্টিরও আভাস

ঢাকায় কমতে পারে গরমের অস্বস্তি, বৃষ্টিরও আভাস

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ জুন, ২০২৬, ০৯:১৬

রাজধানী ঢাকায় কয়েক দিন ধরে বৃষ্টির দেখা না মিললেও আজ গরমের তীব্রতা কিছুটা কমতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হওয়ায় তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এতে গরমজনিত অস্বস্তিও কিছুটা কমবে।

শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘলা থাকতে পারে। তবে দিনের বেশির ভাগ সময় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল নামমাত্র।

এদিকে দেশের আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি মাত্রার ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সম্ভাব্য বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন অঞ্চলের মতো রাজধানী ঢাকাতেও দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এতে চলমান গরমের মধ্যে কিছুটা স্বস্তি মিলতে পারে নগরবাসীর।

আরও পড়ুন