০৬ জুন ২০২৬, শনিবার, ১৮:২২

শিরোনাম
পে-স্কেল বাস্তবায়নে নতুন আলটিমেটাম দিলেন চাকরিজীবীরা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু সীমান্তে ভারতের পুশ ইনের সব অপচেষ্টা প্রতিহত করার দাবি বিজিবির শিশু মৃত্যু তদন্তে অবহেলার প্রমাণ, শাস্তিমূলক ব্যবস্থা আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের তিন দিনের সফরে আগামীকাল রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বৈঠক বিদ্যুৎ ও জ্বালানি খাতে আওয়ামী লীগের চুরি ও পাচারের বোঝা টানছে দেশ: তথ্যমন্ত্রী মরণোত্তর দাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষী

মৌসুমীর পরিচালনায়, সেন্সর ছাড়পত্র পেল ‘বিচ্ছেদ বেদনা’

মৌসুমীর পরিচালনায়, সেন্সর ছাড়পত্র পেল ‘বিচ্ছেদ বেদনা’

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ জুন, ২০২৬, ১৬:৪৯

প্রায় এক দশক পর আবারও চলচ্চিত্র পরিচালনায় ফিরেছেন চিত্রনায়িকা মৌসুমী। তাঁর নির্মিত নতুন চলচ্চিত্র ‘বিচ্ছেদ বেদনা’ সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) অনাপত্তি সনদ পেয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মনস্তাত্ত্বিক গল্পভিত্তিক এ চলচ্চিত্রের নির্মাণকাজ শুরু হয়েছিল করোনাকালে। ছবিতে মৌসুমীর সঙ্গে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ ও আবদুন নূর সজল। প্রিয়জন কথাচিত্রের ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক আবদুর রহমান। বর্তমানে ছবিটি মুক্তির প্রস্তুতি চলছে।

মৌসুমী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এ বিষয়ে তাঁর স্বামী অভিনেতা ওমর সানী বলেন, ছবিটির কাজ কয়েক বছর আগেই শুরু হয়েছিল। তাঁর ভাষ্য, অধিকাংশ কাজ সে সময়েই শেষ হয়েছিল। পরে বাকি অংশের কাজ সম্পন্ন করে চলচ্চিত্রটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। তিনি জানান, এটি মৌসুমীর পরিচালিত ব্যতিক্রমধর্মী একটি চলচ্চিত্র।

এর আগে ২০১৬ সালে মৌসুমীর পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘শূন্য হৃদয়’। দীর্ঘ বিরতির পর *‘বিচ্ছেদ বেদনা’*র মাধ্যমে আবারও নির্মাতা হিসেবে ফিরছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও কাজ করে আসছেন মৌসুমী। ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘গরিবের রানী’ চলচ্চিত্রের মাধ্যমে প্রযোজনায় যুক্ত হন তিনি। সর্বশেষ ‘আবার আমি এতিম হতে চাই’ নামে একটি চলচ্চিত্র প্রযোজনা করেছেন এই অভিনেত্রী।

আরও পড়ুন