০৬ জুন ২০২৬, শনিবার, ১১:১৯

শিরোনাম
হজ শেষে দেশে ফিরেছেন ৩২ হাজারের বেশি হাজি, সৌদি আরবে মৃত্যু ৪৮ জনের সীমান্তে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: পররাষ্ট্রমন্ত্রী দৌলতদিয়ায় বাস ডুবি: দুটি তদন্ত কমিটি গঠন গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ মির্জা ফখরুলের হাম উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১৪১১ বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক বাংলাদেশে ড্রোন কারখানা স্থাপনের আগ্রহ তুরস্কের পদোন্নতিতে বৈষম্যের অভিযোগে অবসরে যাচ্ছেন সিআইডি প্রধান

মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ছয়টি ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের

মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ছয়টি ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ জুন, ২০২৬, ০৯:৪২

যুক্তরাষ্ট্রের সামরিক হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মার্কিন সামরিক বাহিনীর দাবি, তেহরান এসব স্থাপনা লক্ষ্য করে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। খবর আল জাজিরার।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ছোড়া সাতটি ক্ষেপণাস্ত্রের মধ্যে ছয়টি আকাশেই প্রতিহত করা হয়েছে। বাকি একটি ক্ষেপণাস্ত্রও নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি।

এর কয়েক ঘণ্টা আগে সেন্টকম হরমুজ প্রণালির দিকে অগ্রসর হওয়া কয়েকটি ইরানি ড্রোন ভূপাতিত করার পাশাপাশি ইরানের কয়েকটি রাডার ও নজরদারি স্থাপনায় হামলা চালানোর কথা জানায়। যুক্তরাষ্ট্রের ওই পদক্ষেপের পরই ইরান পাল্টা হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সেন্টকম আরও জানিয়েছে, সর্বশেষ হামলায় মার্কিন বাহিনীর কোনো সদস্য হতাহত হয়েছেন বলে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদরদপ্তর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইরানের যে দাবি, তা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র।

তবে এ ঘটনার পর মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে। পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে সংশ্লিষ্ট দেশগুলো।

আরও পড়ুন