০৬ জুন ২০২৬, শনিবার, ১১:১৮

শিরোনাম
হজ শেষে দেশে ফিরেছেন ৩২ হাজারের বেশি হাজি, সৌদি আরবে মৃত্যু ৪৮ জনের সীমান্তে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: পররাষ্ট্রমন্ত্রী দৌলতদিয়ায় বাস ডুবি: দুটি তদন্ত কমিটি গঠন গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ মির্জা ফখরুলের হাম উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১৪১১ বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক বাংলাদেশে ড্রোন কারখানা স্থাপনের আগ্রহ তুরস্কের পদোন্নতিতে বৈষম্যের অভিযোগে অবসরে যাচ্ছেন সিআইডি প্রধান

হরমুজ প্রণালিতে ইরানের নজরদারি স্থাপনায় মার্কিন হামলা

হরমুজ প্রণালিতে ইরানের নজরদারি স্থাপনায় মার্কিন হামলা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ জুন, ২০২৬, ০৯:৩৫

হরমুজ প্রণালির কাছে ইরানের দুটি দ্বীপে অবস্থিত উপকূলীয় নজরদারি ও রাডার স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার রাতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ধারণা, ইরানের চারটি ড্রোন ওই অঞ্চলে সামুদ্রিক চলাচলকারী জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করেছিল। এর পরিপ্রেক্ষিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) হরমুজ প্রণালিতে অবস্থিত গোরুক ও কেশম দ্বীপের নজরদারি স্থাপনায় হামলা চালায়।

এ হামলার ঘটনা এমন সময়ে ঘটল, যখন প্রায় তিন মাস ধরে চলা সংঘাত বন্ধে একটি অন্তর্বর্তীকালীন চুক্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরান পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে। কূটনৈতিক সূত্রগুলোর মতে, সম্ভাব্য ওই চুক্তির আওতায় তাৎক্ষণিকভাবে যুদ্ধ বন্ধের বিষয়টি গুরুত্ব পাবে, আর ইরানের পারমাণবিক কর্মসূচিসহ অন্যান্য জটিল বিষয় পরবর্তী আলোচনার জন্য রেখে দেওয়া হতে পারে।

সম্ভাব্য যেকোনো সমঝোতার অংশ হিসেবে তেহরান তাদের তেল রপ্তানি থেকে আয় পুনরুদ্ধার, অপরিশোধিত তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করা, বন্দরগুলোর ওপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালিতে নিজেদের প্রভাব বজায় রাখার বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে চলমান সংঘাতের কারণে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে রাজনৈতিক চাপও বাড়ছে। মার্কিন প্রেসিডেন্টএ যুদ্ধ দ্রুত শেষ করার দাবি মোকাবিলা করছেন।

চলতি সপ্তাহের শুরুতে ইরানের একটি ড্রোন কুয়েত বিমান বন্দরে  একটি যাত্রী টার্মিনালে আঘাত হানে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এতে একজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হন। সাময়িকভাবে বিমানবন্দরটির কার্যক্রমও বন্ধ রাখা হয়। ঘটনাটি যুদ্ধবিরতি প্রচেষ্টাকে নতুন করে অনিশ্চয়তার মুখে ফেলেছে বলে বিশ্লেষকদের ধারণা।

আরও পড়ুন