০৬ জুন ২০২৬, শনিবার, ১৪:৩৫

শিরোনাম
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বৈঠক বিদ্যুৎ ও জ্বালানি খাতে আওয়ামী লীগের চুরি ও পাচারের বোঝা টানছে দেশ: তথ্যমন্ত্রী মরণোত্তর দাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষী এবারের ডেঙ্গু হতে পারে আরও ভয়াবহ, সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী হজ শেষে দেশে ফিরেছেন ৩২ হাজারের বেশি হাজি, সৌদি আরবে মৃত্যু ৪৮ জনের সীমান্তে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: পররাষ্ট্রমন্ত্রী দৌলতদিয়ায় বাস ডুবি: দুটি তদন্ত কমিটি গঠন গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ মির্জা ফখরুলের

সাভারে আল-মুসলিম গ্রুপের ছাঁটাই শ্রমিকদের বিক্ষোভ, দেড় ঘণ্টা সড়ক অবরোধ

সাভারে আল-মুসলিম গ্রুপের ছাঁটাই শ্রমিকদের বিক্ষোভ, দেড় ঘণ্টা  সড়ক অবরোধ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ জুন, ২০২৬, ১২:৫১

সাভারের উলাইল এলাকায় আল-মুসলিম গ্রুপের ছাঁটাই হওয়া শ্রমিকরা বকেয়া পাওনা পরিশোধ ও চাকরি পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেছেন। শনিবার সকালে কারখানার সামনে জড়ো হওয়া শ্রমিকরা একপর্যায়ে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী সার্ভিস লেন প্রায় দেড় ঘণ্টা অবরোধ করেন। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।

শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, কয়েকশ শ্রমিক সকাল থেকেই কারখানার সামনে অবস্থান নেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশ ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কারখানা এলাকায় সাঁজোয়া যান ও জলকামানও প্রস্তুত রাখা হয়।

এর আগে শুক্রবার রাতে প্রায় ১ হাজার ৮৬৮ জন শ্রমিককে ছাঁটাইয়ের কথা জানায় আল-মুসলিম গ্রুপ। তাদের মধ্যে একেএম নিটওয়্যার লিমিটেড, প্যাসিফিক ব্লু জিন্স ওয়ার এবং আল-মুসলিম অ্যাপারেলস কারখানার শ্রমিকরা রয়েছেন।

ছাঁটাই হওয়া শ্রমিকদের অভিযোগ, কোনো পূর্ব নোটিশ ছাড়াই তাদের চাকরিচ্যুত করা হয়েছে এবং আইন অনুযায়ী পাওনা পরিশোধ করা হয়নি। কেউ কেউ জানান, দীর্ঘদিন কাজ করেও হঠাৎ চাকরি হারিয়ে তারা চরম অনিশ্চয়তায় পড়েছেন।

অন্যদিকে আল-মুসলিম গ্রুপের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ক্রয়াদেশ কমে যাওয়ায় শ্রম আইন অনুযায়ী সব পাওনা পরিশোধ করেই শ্রমিকদের ছাঁটাই করা হয়েছে। কোনো শ্রমিকের বকেয়া থাকলে তা যাচাই করে পরিশোধ করা হবে বলেও জানানো হয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন