সন্তানের দায়িত্ব শুধু খরচ বহন নয়, নিশ্চিত করতে হবে পরিচর্যাও
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪ জুন, ২০২৬, ১৭:০৩
বৃদ্ধ মা-বাবার ভরণপোষণ নিশ্চিত করার পাশাপাশি তাদের নিয়মিত খোঁজখবর নেওয়া, চিকিৎসা ও পরিচর্যার ব্যবস্থাও সন্তানের আইনি দায়িত্ব। ‘পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩’-এ এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের বিধান রয়েছে।
সম্প্রতি রাজধানীর মিরপুরে এক বৃদ্ধার মরদেহ উদ্ধারের ঘটনায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। অভিযোগ রয়েছে, জীবিত অবস্থায় তিনি দীর্ঘদিন অবহেলার মধ্যে ছিলেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
আইনের ৩ ধারায় বলা হয়েছে, প্রত্যেক সন্তানকে মা-বাবার ভরণপোষণ নিশ্চিত করতে হবে। একাধিক সন্তান থাকলে সমন্বয়ের মাধ্যমে এ দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে মা-বাবাকে তাঁদের ইচ্ছার বিরুদ্ধে বৃদ্ধাশ্রম বা অন্য কোথাও বসবাসে বাধ্য করা যাবে না।
আইন অনুযায়ী, সন্তানদের নিয়মিতভাবে মা-বাবার স্বাস্থ্য ও সার্বিক কল্যাণের খোঁজ রাখতে হবে। প্রয়োজনীয় চিকিৎসাসেবা, পরিচর্যা ও সঙ্গ নিশ্চিত করাও তাদের দায়িত্বের অংশ। মা-বাবা আলাদাভাবে বসবাস করলে সন্তানদের নিজ নিজ আয় থেকে যুক্তিসংগত পরিমাণ অর্থ নিয়মিত দিতে হবে।
পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩-এর ৫(১) ধারা অনুযায়ী, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত সন্তানকে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা করা যেতে পারে। জরিমানা অনাদায়ে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ডের বিধান রয়েছে।
আইনজীবীদের মতে, আইনটি শুধু আর্থিক সহায়তার বিষয় নয়; বরং মা-বাবার প্রতি সন্তানের সামগ্রিক দায়িত্ব নিশ্চিত করার লক্ষ্যেই প্রণয়ন করা হয়েছে। তবে সচেতনতার অভাব, সামাজিক সংকোচ এবং অভিযোগ কম হওয়ার কারণে আইনটির প্রয়োগ এখনও সীমিত।
আরও পড়ুন
- • ৬১ বছর বয়সী আমির খানের তৃতীয় বিয়ে
- • ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী
- • হাদি ইস্যুতে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে আইনি অভিযোগ
- • ভেদরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
- • বিশ্বকাপ সামনে, বিকল্প পরিকল্পনায় আর্জেন্টিনা দল গোছাচ্ছেন স্কালোনি
- • সামরিক চাপের পর সমঝোতার পথে যুক্তরাষ্ট্র, অবস্থান বদলায়নি ইরান
- • প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২
- • খেলাধুলাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
