০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৪:০৮

শিরোনাম
ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান ৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন

জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে গুলিবর্ষণ- চলছে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান

জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে গুলিবর্ষণ- চলছে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ মে, ২০২৬, ১০:০৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় র‍্যাবের একটি ক্যাম্প লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত একটার দিকে শুরু হওয়া এ ঘটনায় যৌথ বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি চলে প্রায় দুই ঘণ্টা।

র‍্যাব বলছে, ‘ইয়াসিন বাহিনী’ নামে পরিচিত একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা রাতের অন্ধকারে ক্যাম্পে হামলার চেষ্টা চালায়। পরে যৌথ বাহিনীর সদস্যরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। রাত তিনটার দিকে অতিরিক্ত সদস্য মোতায়েন করে পুরো এলাকা ঘিরে ফেলা হয়।

র‍্যাব-৭–এর কমান্ডিং কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে নন-লিথাল অস্ত্র ব্যবহার করা হয়েছে। এখনো অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অনেকে রাতভর গোলাগুলির শব্দ শুনেছেন বলে জানিয়েছেন।

দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরেই সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা হিসেবে পরিচিত। সরকারি খাসজমি দখল করে সেখানে গড়ে উঠেছে অসংখ্য ঘরবাড়ি, দোকানপাট ও বাজার। এলাকাটি ছিন্নমূল এলাকা ও আলীনগর এই দুই অংশে বিভক্ত।

সীতাকুণ্ড ভূমি অফিসের তথ্যমতে, জঙ্গল সলিমপুরের আয়তন প্রায় ৩ হাজার ১০০ একর। প্রায় চার দশক ধরে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর প্রভাব রয়েছে সেখানে। জমি পুনরুদ্ধার জটিলতার কারণে কারাগার, আইটি পার্কসহ সরকারের একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নও আটকে আছে।

চলতি বছরের ১৯ জানুয়ারি একই এলাকায় সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন নিহত হন। ওই ঘটনায় র‍্যাবের আরও তিন সদস্য আহত হন। এরপর গত ৯ মার্চ বড় পরিসরে অভিযান চালিয়ে এলাকাটি নিয়ন্ত্রণে নেয় যৌথ বাহিনী। সেখানে দুটি ক্যাম্পও স্থাপন করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, হামলায় জড়িতদের মধ্যে চিহ্নিত সন্ত্রাসী, পাহাড়ি দখল গোষ্ঠীর সদস্য এবং অস্ত্র কারবারে যুক্ত ব্যক্তিরা থাকতে পারেন।

আরও পড়ুন