মাদারীপুরে এক পাগলির সন্তান জন্ম, দায়িত্ব নিল প্রশাসন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯ মে, ২০২৬, ২০:২১
মাদারীপুরের কালকিনিতে মানসিক ভারসাম্যহীন এক নারী সড়কের পাশে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। পরে স্থানীয় লোকজন ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় মা ও নবজাতককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ছয়টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের ভুরঘাটা বাসস্ট্যান্ড সংলগ্ন সেতুর পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ৩৫ বছর বয়সী ওই নারী দীর্ঘদিন ধরে কালকিনি পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। কেউ তাঁর পরিচয় জানতে চাইলে ভিন্ন ভিন্ন নাম ও তথ্য দেন। শুক্রবার সকালে সেতুর গোড়ায় তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরে স্থানীয় লোকজন বিষয়টি কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফীনকে জানান। উপজেলা প্রশাসনের উদ্যোগে মা ও নবজাতককে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কালকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহতা জারাব সালেহিন বলেন, হাসপাতালে আনার আগে একটি পক্ষ নবজাতককে পাচার বা বিক্রির চেষ্টা করেছিল। ইউএনওর হস্তক্ষেপে সেটি সম্ভব হয়নি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে, যাতে কেউ শিশুটিকে নিয়ে যেতে না পারে। বর্তমানে মা ও নবজাতক চিকিৎসকদের তত্ত্বাবধানে সুস্থ আছেন।
ইউএনও সাইফ-উল-আরেফীন বলেন, মা ও নবজাতকের চিকিৎসার ব্যয় উপজেলা প্রশাসন বহন করবে। আপাতত নবজাতকের দায়িত্বও প্রশাসন নিয়েছে। পাশাপাশি ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
আরও পড়ুন
- • ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী
- • অধিনায়কত্ব হারানোর শঙ্কায় সুরিয়াকুমার যাদব
- • মোংলা বন্দরে আমদানি-রফতানিতে নতুন রেকর্ড
- • ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু
- • ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন
- • বিনিয়োগকারীদের ক্ষোভের মুখে বিএসইসির শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ
- • যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করল বিএনপি
- • বিশ্বকাপের আগে নতুন নিয়ম, পানির বোতল নিষিদ্ধ ফিফার
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
- • বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
