১৩ জুন ২০২৬, শনিবার, ১৫:০৪

শিরোনাম
বিড়াল বিদ্যুৎস্পৃষ্টে শাহবাগে মেট্রোরেল বন্ধ ২৫ মিনিট, যাত্রী ভোগান্তি চরমে কক্সবাজার সফরে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বার কাউন্সিল পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণদের তালিকা ঘোষণা মে মাসে সড়ক দুর্ঘটনায় ৫৮৬ জন নিহত, বিআরটিএ প্রতিবেদন ঢাকা হবে দক্ষিণ এশিয়ার প্রথম বিনিয়োগ কেন্দ্র:পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আগস্টের শেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৬৪৩

কক্সবাজার সফরে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজার সফরে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ১২:০৯

কক্সবাজার সফরের শুরুতেই ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৩ জুন) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলার একটি ফ্লাইটে কক্সবাজার পৌঁছান তিনি। দীর্ঘ প্রায় দুই দশক পর তাঁর এই কক্সবাজার সফরকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সফরের প্রথম কর্মসূচি হিসেবে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকায় অবস্থিত পাতলী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। খালটি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির স্মারক হিসেবে পরিচিত। ১৯৭৯ সালের নভেম্বরে জিয়াউর রহমান এ খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছিলেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সকাল থেকেই বিমানবন্দর থেকে পিএমখালী পর্যন্ত সড়কের দুই পাশে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অবস্থান নেন। বৃষ্টি উপেক্ষা করে তাঁরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে তাঁকে স্বাগত জানান।

সরকারের তথ্য অনুযায়ী, পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং কৃষি মন্ত্রণালয়ের সমন্বয়ে আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের একটি জাতীয় কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর প্রথম ধাপে চলতি বছরের জুন পর্যন্ত ১ হাজার ২০৪ কিলোমিটার খাল খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

পানিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, খাল পুনঃখননের পাশাপাশি খালের পাড় সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রমও পরিচালিত হবে।

সফরসূচি অনুযায়ী, দুপুরে চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। একই সঙ্গে তিনি সাফারি পার্ক পরিদর্শন করবেন।

এরপর পেকুয়া উপজেলায় গিয়ে জুলাই গণ–অভ্যুত্থানে নিহত মো. ওয়াসিমের কবর জিয়ারত এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে নবগঠিত মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনাল এলাকায় আয়োজিত এক রাজনৈতিক জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জনসভা শেষে তিনি কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্রসৈকতের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন।

রাতে কক্সবাজার শহরের একটি হোটেলে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার পর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।

আরও পড়ুন