১৩ জুন ২০২৬, শনিবার, ০০:১৯

শিরোনাম
আগস্টের শেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৬৪৩ কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান শিল্পায়নের সম্ভাবনা নিয়ে শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: মির্জা ফখরুল ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেবে সরকার: প্রতিমন্ত্রী ‘সবার জন্য বাজেট’ সীমিত সম্পদের মধ্যেই অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি অর্থমন্ত্রীর নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠক, এবার হলো না যৌথ সংবাদ সম্মেলন বাজেট ঘোষণার পরও নিত্যপণ্যের দামে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি

বাজেটের পরদিনই স্বর্ণের দাম কমল, ভরিতে কমেছে ৪ হাজার ৪৩২ টাকা

বাজেটের পরদিনই স্বর্ণের দাম কমল, ভরিতে কমেছে ৪ হাজার ৪৩২ টাকা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২ জুন, ২০২৬, ১২:৩৩

দেশের বাজারে আবারও স্বর্ণ ও রুপার দামে পতন হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন সমন্বয়ে প্রতি ভরি স্বর্ণে ৪ হাজার ৪৩২ টাকা এবং রুপায় ৫৮ টাকা দাম কমিয়েছে। নতুন দর আজ শুক্রবার (১২ জুন) থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও বিশুদ্ধ রুপার দামে পরিবর্তনের প্রেক্ষাপটে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে এ মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন দরে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকায়। ২১ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকা।

এর আগে ১০ জুন বাজুস সর্বশেষ সমন্বয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করেছিল ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা। সে তুলনায় এবার ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমেছে।

রুপার বাজারেও একই ধরনের পতন দেখা গেছে। নতুন দরে ২২ ক্যারেট রুপা প্রতি ভরি ৪ হাজার ৮৪১ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৯৭৪ টাকায় বিক্রি হচ্ছে।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৭৩ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ বার বেড়েছে এবং ৩৬ বার কমেছে। একই সময়ে রুপার দাম ৪৪ বার সমন্বয় হয়েছে যার অর্ধেক সময় বেড়েছে এবং অর্ধেক সময় কমেছে।

আরও পড়ুন