১৩ জুন ২০২৬, শনিবার, ০০:১৮

শিরোনাম
আগস্টের শেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৬৪৩ কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান শিল্পায়নের সম্ভাবনা নিয়ে শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: মির্জা ফখরুল ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেবে সরকার: প্রতিমন্ত্রী ‘সবার জন্য বাজেট’ সীমিত সম্পদের মধ্যেই অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি অর্থমন্ত্রীর নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠক, এবার হলো না যৌথ সংবাদ সম্মেলন বাজেট ঘোষণার পরও নিত্যপণ্যের দামে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি

৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেবে সরকার: প্রতিমন্ত্রী

৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেবে সরকার: প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২ জুন, ২০২৬, ১৯:২৬

আগামী অর্থবছরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল। এছাড়া বিভিন্ন সামাজিক ভাতা কর্মসূচির আওতা বৃদ্ধি এবং দূরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সহায়তায় এক লাখ টাকা করে অনুদান দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (১২ জুন) দুপুরে নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ এবং শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। 

অনুষ্ঠানে হতদরিদ্র পরিবারের মাঝে সাবমার্সিবল পাম্প, কৃষকদের মাঝে স্প্রে মেশিন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের কর্মসহায়ক উপকরণ ও শিক্ষাবৃত্তি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন