আদ্-দ্বীনের রোগীদের ৬ হাসপাতালে চিকিৎসা দেওয়ার নির্দেশ
নিজস্ব প্রতিবেদিক
প্রকাশিত: ১২ জুন, ২০২৬, ২৩:৩৫
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের নিবন্ধন বাতিল করায় হাসপাতালটিতে চিকিৎসাধীন কয়েকশ রোগী চরম বিপাকে পড়েছেন। সেবা দেওয়ার বিধান না থাকায় এসব রোগীকে ছয় হাসপাতালকে চিকিৎসা দিতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শুক্রবার (১২ জুন) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১১ জুন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের নিবন্ধন বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এমতাবস্থায় এ হাসপাতাল থেকে রেফার্ডকৃত রোগীদের তাৎক্ষণিক যথাযথ চিকিৎসা প্রদানের জন্য ছয় হাসপাতালকে নির্দেশ দেওয়া হলো।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও ছয় হাসপাতালের তালিকায় রয়েছে, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • নোরা ফতেহির সঙ্গে কানাডার মঞ্চ মাতালেন বাংলাদেশের সঞ্জয়
- • ঘরের মাঠে বিশ্বকাপে জয়ের লক্ষ্যে কানাডা, মুখোমুখি বসনিয়া
- • আদ্-দ্বীনের রোগীদের ৬ হাসপাতালে চিকিৎসা দেওয়ার নির্দেশ
- • আজ কানাডায় বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান
- • রোববার জেনেভায় ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তি স্বাক্ষর
- • কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- • অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে একই স্কোয়াডে খেলবে বাংলাদেশ
- • আগস্টের শেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
- • স্ট্রেস ম্যানেজমেন্ট হতে পারে শিক্ষার্থীদের জন্য আশির্বাদ
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
