ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাপ্তাহিক টিকা আবিষ্কার-নতুন আশার নাম ‘রিটাট্রুটাইড
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ১৫:১১
টাইপ-২ ডায়াবেটিস নিয়ন্ত্রণে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে পরীক্ষামূলক ওষুধ ‘রিটাট্রুটাইড’। সাপ্তাহিক এই ইনজেকশন গ্রহণের ফলে রোগীদের রক্তে শর্করার মাত্রা ও শরীরের ওজন উল্লেখযোগ্যভাবে কমেছে বলে এক গবেষণায় উঠে এসেছে।
সম্প্রতি চিকিৎসাবিষয়ক সাময়িকী The Lancet–এ প্রকাশিত গবেষণা নিবন্ধে বলা হয়েছে, টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ‘রিটাট্রুটাইড’ দীর্ঘমেয়াদে রক্তে শর্করা নিয়ন্ত্রণ এবং ওজন কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে।
গবেষণায় ৯৩০ জন টাইপ-২ ডায়াবেটিস রোগী অংশ নেন। তাঁদের একদলকে ৪০ সপ্তাহ ধরে বিভিন্ন মাত্রায় সাপ্তাহিক ‘রিটাট্রুটাইড’ ইনজেকশন দেওয়া হয়, অন্য দলকে দেওয়া হয় প্ল্যাসিবো। ফলাফলে দেখা যায়, ওষুধটি গ্রহণকারীদের HbA1c মাত্রা গড়ে ১ দশমিক ৭ থেকে ১ দশমিক ৯ শতাংশ কমেছে। প্ল্যাসিবো গ্রহণকারীদের ক্ষেত্রে এ হার ছিল ০ দশমিক ৮ শতাংশ।
ওজন কমানোর ক্ষেত্রেও উল্লেখযোগ্য ফল পাওয়া গেছে। ‘রিটাট্রুটাইড’ গ্রহণকারী অংশগ্রহণকারীরা গড়ে তাঁদের শরীরের ওজনের ১১ দশমিক ৫ থেকে ১৫ দশমিক ৩ শতাংশ পর্যন্ত কমাতে সক্ষম হয়েছেন। অন্যদিকে প্ল্যাসিবো গ্রুপে ওজন কমার হার ছিল ২ দশমিক ৬ শতাংশ।
বর্তমানে বহুল আলোচিত Ozempic ও Mounjaro–এর মতো ওষুধ যেখানে এক বা দুটি হরমোনকে লক্ষ্য করে কাজ করে, সেখানে ‘রিটাট্রুটাইড’ একসঙ্গে তিনটি হরমোন—জিএলপি-১, জিআইপি ও গ্লুকাগনের কার্যকলাপ অনুকরণ করে। ফলে এটি ক্ষুধা নিয়ন্ত্রণ, রক্তে শর্করার মাত্রা কমানো এবং বিপাকক্রিয়া উন্নত করতে সহায়তা করে বলে গবেষকেরা জানিয়েছেন।
গবেষণায় আরও দেখা গেছে, ওষুধটি গ্রহণকারীদের কোলেস্টেরল ও রক্তচাপ নিয়ন্ত্রণেও ইতিবাচক পরিবর্তন এসেছে। তবে গবেষণা চলাকালে ১৪ জন অংশগ্রহণকারী গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার মুখোমুখি হন। গবেষকদের ভাষ্য, অধিকাংশ পার্শ্বপ্রতিক্রিয়াই ছিল মৃদু থেকে মাঝারি মাত্রার এবং সময়ের সঙ্গে তা কমে গেছে। বমি বমি ভাব ও হজমজনিত অস্বস্তি ছিল সবচেয়ে সাধারণ উপসর্গ।
ওষুধটির প্রস্তুতকারক Eli Lilly–এর আগের গবেষণাতেও স্থূলতা কমাতে ‘রিটাট্রুটাইড’-এর কার্যকারিতার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। নতুন গবেষণাটি সেই সম্ভাবনাকেই আরও জোরালো করেছে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, ফলাফল আশাব্যঞ্জক হলেও এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। কারণ, ‘রিটাট্রুটাইড’-এর সঙ্গে বিদ্যমান ওষুধগুলোর সরাসরি তুলনামূলক গবেষণা এখনও হয়নি। তাই এর দীর্ঘমেয়াদি কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, টাইপ-২ ডায়াবেটিস ও স্থূলতায় আক্রান্ত যেসব রোগীর আরও নিবিড় চিকিৎসা প্রয়োজন, তাঁদের জন্য ‘রিটাট্রুটাইড’ ভবিষ্যতে গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে বিবেচিত হতে পারে।
আরও পড়ুন
- • হোয়াটসঅ্যাপে ইসরায়েলি হামলা, আইনি পথে মেটা
- • রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু
- • ফাউলের অভিনয় করলে দেখতে হবে হলুদ কার্ড
- • এবার নিখোঁজ রামিসার প্রতিবেশী
- • হাসনাতের উদ্যোগে দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থীর সংসদ পরিদর্শন
- • ফ্রি গুগল এআই সুবিধা দিচ্ছে টেকনো
- • ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু
- • আর্জেন্টিনার বেস ক্যাম্পের কাছে হামলা, নিরাপত্তাহীণতায় বিশ্বকাপ
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • বাকস্বাধীনতা কোথায়?
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
