হাসনাতের উদ্যোগে দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থীর সংসদ পরিদর্শন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ২১:৩৩
কুমিল্লার দেবিদ্বারের ১৫২ জন মেধাবী শিক্ষার্থী ও ৮ জন শিক্ষকে আজ জাতীয় সংসদ ভবন পরিদর্শন এবং সংসদের অধিবেশন সরাসরি দেখার সুযোগ করে দিয়েছেন কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আবদুল্লাহ।
সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর আমন্ত্রণে তারা জাতীয় সংসদ ভবন পরিদর্শনে অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখার পাশাপাশি সংসদ কক্ষে বসে অধিবেশন কার্যক্রম উপভোগ করেন।
জানা যায়, দেবিদ্বারের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে ১৫২ জনকে এ বিশেষ সুযোগ দেওয়া হয়। তাদের সঙ্গে ছিলেন ৮ জন শিক্ষক।
পরিদর্শন শেষে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের হাতে উপহার তুলে দেন। শিক্ষার্থীরা এমন ব্যতিক্রমধর্মী শিক্ষাসফরের সুযোগ পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে হাসনাত আবদুল্লাহর স্পষ্ট বার্তা, ‘এখানে একদিন তোমাদেরই আসতে হবে। একদিন তোমাদেরকেই নেতৃত্ব দিতে হবে। তোমাদের স্বপ্ন দেখতে হবে এজন্য তোমাদেরই এখানে নিয়ে আসা হয়েছে। আজ যাদের বক্তব্য শুনেছো তোমরা একদিন তাদের জায়গায় থাকবে।’
এ বিষয়ে তিনি গণমাধমকে বললেন, ‘এখানে কে গরিবের সন্তান, কে ধনীর সন্তান সেটি দেখা হয়নি। দেবিদ্বারের বিভিন্ন স্কুল-মাদ্রাসা ও কলেজের বৃত্তি পাওয়া শিক্ষার্থীদেরকেই সংসদ ভবন ও পরিদর্শনে আনা হয়েছে। এখানে আনার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যাতে তারা বড় স্বপ্ন দেখতে শেখে।’
আরও পড়ুন
- • হোয়াটসঅ্যাপে ইসরায়েলি হামলা, আইনি পথে মেটা
- • রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু
- • ফাউলের অভিনয় করলে দেখতে হবে হলুদ কার্ড
- • এবার নিখোঁজ রামিসার প্রতিবেশী
- • হাসনাতের উদ্যোগে দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থীর সংসদ পরিদর্শন
- • ফ্রি গুগল এআই সুবিধা দিচ্ছে টেকনো
- • ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু
- • আর্জেন্টিনার বেস ক্যাম্পের কাছে হামলা, নিরাপত্তাহীণতায় বিশ্বকাপ
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • বাকস্বাধীনতা কোথায়?
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
