০৯ জুন ২০২৬, মঙ্গলবার, ০০:২১

শিরোনাম
হাসনাতের উদ্যোগে দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থীর সংসদ পরিদর্শন কুমিল্লা বিমানবন্দরের দাবি জানালেন সংসদ সদস্য মনিরুল হক পাঁচ বছরে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৪.১৬ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী নতুন বাজেটে ফ্রিল্যান্সারদের কর ছাড়, সিগারেটে বাড়তে পারে শুল্ক সংসদ গ্রন্থাগার কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত সীমান্তে পুশইন প্রতিহতে শক্ত অবস্থানে বিজিবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে অপরাধ কমেছে, দুষ্টের দমন ও শিষ্টের পালনে বিশ্বাসী সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৮ শিশুর মৃত্যু

দেশে অপরাধ কমেছে, দুষ্টের দমন ও শিষ্টের পালনে বিশ্বাসী সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে অপরাধ কমেছে, দুষ্টের দমন ও শিষ্টের পালনে বিশ্বাসী সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ১৬:৪৯

২০২৫ সালের তুলনায় বর্তমানে দেশে অপরাধের সংখ্যা কমেছে বলে মন্তব্য করেছেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকার দুষ্টের দমন ও শিষ্টের পালনে বিশ্বাস করে।

সোমবার (৮ জুন) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমর্যাদা জনগণই মূল্যায়ন করবে। তবে তাদের নৈতিকভাবে উৎসাহিত করা প্রয়োজন, যাতে তারা জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পল্লবীর শিশু রামিসা হত্যা মামলায় দ্রুত ডিএনএ পরীক্ষা ও ময়নাতদন্ত সম্পন্ন করে অভিযোগপত্র দাখিল, দৌলতদিয়া ঘাটে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে অন্তত ৫০ জন বাসযাত্রীর প্রাণ রক্ষা এবং মুন্সিগঞ্জের গজারিয়ায় কিশোরী হত্যা মামলার রহস্য দ্রুত উদঘাটন ও আসামিদের গ্রেপ্তারে ভূমিকা রাখায় মোট ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে।

তিনি বলেন, এ ধরনের উদ্যোগ পুলিশ সদস্যদের মনোবল বাড়াবে। ভালো কাজের স্বীকৃতি এবং খারাপ কাজের জন্য তিরস্কারের ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)–এর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রকাশিত প্রতিবেদন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ওই প্রতিবেদন পত্রিকানির্ভর। বাস্তবে গত বছরের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে।

আরও পড়ুন