ফাউলের অভিনয় করলে দেখতে হবে হলুদ কার্ড
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ২২:০৮
ফুটবল বিশ্বকাপ শুধু গোল, উত্তেজনা আর তারকাদের লড়াইয়ের মঞ্চ নয়, এটি কঠোর নিয়ম-শৃঙ্খলারও একটি বড় পরীক্ষা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা, আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) এবং বিশ্ব ডোপবিরোধী সংস্থা (ওয়াডা) খেলোয়াড়দের জন্য নানা বিধিনিষেধ নির্ধারণ করে থাকে, যা মাঠ ও মাঠের বাইরে সবাইকে মেনে চলতে হয়।
ম্যাচ চলাকালে খেলোয়াড়দের আচরণ পর্যবেক্ষণে থাকেন রেফারিরা। গোল উদযাপনের সময় জার্সি খুলে ফেলা, ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করা বা দর্শকদের উসকানিমূলক আচরণ করলে হলুদ কার্ড দেখানো হতে পারে। একইভাবে, ফাউল না হয়েও ফাউলের অভিনয় করা বা পেনাল্টির আশায় ডাইভ দিলে সেটিও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হয়। এমন ক্ষেত্রে খেলোয়াড়কে হলুদ কার্ড দেওয়া হয়। রেফারির সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, গালিগালাজ বা ভয়ভীতি প্রদর্শনের ঘটনাতেও হলুদ কিংবা সরাসরি লাল কার্ডের শাস্তি হতে পারে।
টুর্নামেন্টে দুটি ভিন্ন ম্যাচে দুটি হলুদ কার্ড পেলে পরবর্তী ম্যাচে নিষিদ্ধ থাকবেন সংশ্লিষ্ট খেলোয়াড়। অন্যদিকে লাল কার্ড পেলে তাৎক্ষণিকভাবে মাঠ ছাড়তে হয় এবং পরিস্থিতি অনুযায়ী অতিরিক্ত নিষেধাজ্ঞাও আসতে পারে।
পোশাক ও সরঞ্জামের ক্ষেত্রেও রয়েছে কঠোর নিয়ম। নিরাপত্তার কারণে মাঠে আংটি, চেইন, ঘড়ি বা ব্রেসলেট পরা নিষিদ্ধ। তবে চিকিৎসাগত প্রয়োজন হলে অনুমতি সাপেক্ষে ফেস মাস্ক, ব্যান্ডেজ বা সুরক্ষামূলক গার্ড ব্যবহার করা যায়। জার্সি বা ভেতরের গেঞ্জিতে রাজনৈতিক, ধর্মীয় বা ব্যক্তিগত বার্তা প্রদর্শন করাও নিষিদ্ধ।
মাঠের বাইরেও খেলোয়াড়দের ওপর নজরদারি থাকে। বিশ্বকাপ চলাকালে যে কোনো সময় ডোপ টেস্টের মুখোমুখি হতে পারেন তারা। পরীক্ষায় অস্বীকৃতি জানানো বা নমুনা জালিয়াতির চেষ্টা করলে বড় ধরনের নিষেধাজ্ঞা হতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের স্বাধীনতা থাকলেও বর্ণবাদী, আপত্তিকর বা রাজনৈতিক উসকানিমূলক পোস্ট করা যাবে না। পাশাপাশি ফিফার নির্ধারিত সংবাদ সম্মেলন ও মিডিয়া কার্যক্রমে অংশগ্রহণ করাও খেলোয়াড়দের জন্য বাধ্যতামূলক। অনুমতি ছাড়া এসব এড়িয়ে গেলে সংশ্লিষ্ট ফুটবল ফেডারেশনকে জরিমানার মুখে পড়তে হতে পারে।
এ ছাড়া ক্যাম্প বা টিম হোটেল ত্যাগের ক্ষেত্রেও খেলোয়াড়দের কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের অনুমতি নিতে হয় এবং যাতায়াতের জন্য ব্যবহার করতে হয় ফিফা অনুমোদিত পরিবহন ব্যবস্থা।
আরও পড়ুন
- • হোয়াটসঅ্যাপে ইসরায়েলি হামলা, আইনি পথে মেটা
- • রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু
- • ফাউলের অভিনয় করলে দেখতে হবে হলুদ কার্ড
- • এবার নিখোঁজ রামিসার প্রতিবেশী
- • হাসনাতের উদ্যোগে দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থীর সংসদ পরিদর্শন
- • ফ্রি গুগল এআই সুবিধা দিচ্ছে টেকনো
- • ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু
- • আর্জেন্টিনার বেস ক্যাম্পের কাছে হামলা, নিরাপত্তাহীণতায় বিশ্বকাপ
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • বাকস্বাধীনতা কোথায়?
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
