০৯ জুন ২০২৬, মঙ্গলবার, ০০:১৭

শিরোনাম
হাসনাতের উদ্যোগে দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থীর সংসদ পরিদর্শন কুমিল্লা বিমানবন্দরের দাবি জানালেন সংসদ সদস্য মনিরুল হক পাঁচ বছরে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৪.১৬ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী নতুন বাজেটে ফ্রিল্যান্সারদের কর ছাড়, সিগারেটে বাড়তে পারে শুল্ক সংসদ গ্রন্থাগার কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত সীমান্তে পুশইন প্রতিহতে শক্ত অবস্থানে বিজিবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে অপরাধ কমেছে, দুষ্টের দমন ও শিষ্টের পালনে বিশ্বাসী সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৮ শিশুর মৃত্যু

নাহিদ রানার প্রশংসায় জশ ইংলিস

নাহিদ রানার প্রশংসায় জশ ইংলিস

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ২০:৩৩

বাংলাদেশের পেসার নাহিদ রানাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিস বলেছেন, বাংলাদেশের এই গতিতারকাকে মোকাবিলা করা কঠিন হবে।

সোমবার মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। সিরিজের আগে ইংলিস বলেন, রানাকে খুব বেশি না দেখলেও যতটুকু দেখেছেন, তাতে তাকে একজন দুর্দান্ত বোলার মনে হয়েছে। তার উচ্চতা ও গতি ব্যাটারদের জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করবে।

সম্প্রতি পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই সিরিজে আটটি করে উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন নাহিদ রানা। গতি, বাউন্সার ও ইয়র্কারে প্রতিপক্ষকে ভুগিয়েছেন তিনি।

এদিকে, অস্ট্রেলিয়া অধিনায়ক নাথান এলিস ও বেন ডাওয়ারসুইশের প্রশংসাও করেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ সফরেও তারা দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

মিচেল মার্শ ও ট্রাভিস হেডের অনুপস্থিতিতে এবার অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন জশ ইংলিস। তিনি জানান, বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে দল বিভিন্ন কম্বিনেশন পরীক্ষা করে দেখছে।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ১১ ও ১৪ জুন। এরপর ১৭, ১৯ ও ২১ জুন চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।

আরও পড়ুন