নির্বাচনের ২৪ ঘণ্টা না পেরোতেই বিসিবি পরিচালকের পদত্যাগ
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ১৮:৩৭
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদ গঠনের মাত্র একদিনের মাথায় পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন নবনির্বাচিত পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত।
সোমবার (৮ জুন) তিনি বিসিবি সভাপতির কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যস্ততার বিষয়টি উল্লেখ করেছেন তিনি।
মীর শাকরুল আলম সীমান্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম-এর ছেলে। সম্প্রতি অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে রাজশাহী অঞ্চল থেকে একক প্রার্থী হওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হন।
পদত্যাগপত্রে সীমান্ত জানান, তার বাবা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকায় পারিবারিক ব্যবসা-বাণিজ্যের বড় অংশ বর্তমানে তার তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। ফলে বিসিবির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হবে না।
তিনি বলেন, দায়িত্বশীলতার জায়গা থেকে এবং প্রতিষ্ঠানের স্বার্থ বিবেচনায় নিয়েই তিনি পরিচালক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তার পদত্যাগপত্র গ্রহণের অনুরোধ জানিয়েছেন।
বিসিবি সূত্রে জানা গেছে, নির্বাচনের আগেই ঘনিষ্ঠজনদের কাছে পরিচালক হিসেবে দায়িত্ব পালন না করার ইচ্ছার কথা জানিয়েছিলেন সীমান্ত। অবশেষে নির্বাচিত হওয়ার মাত্র একদিনের মধ্যেই তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন।
উল্লেখ্য, রাজশাহী অঞ্চল থেকে একক প্রার্থী হওয়ায় মীর শাকরুল আলম সীমান্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছিলেন। তবে দায়িত্ব গ্রহণের আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
আরও পড়ুন
- • হোয়াটসঅ্যাপে ইসরায়েলি হামলা, আইনি পথে মেটা
- • রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু
- • ফাউলের অভিনয় করলে দেখতে হবে হলুদ কার্ড
- • এবার নিখোঁজ রামিসার প্রতিবেশী
- • হাসনাতের উদ্যোগে দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থীর সংসদ পরিদর্শন
- • ফ্রি গুগল এআই সুবিধা দিচ্ছে টেকনো
- • ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু
- • আর্জেন্টিনার বেস ক্যাম্পের কাছে হামলা, নিরাপত্তাহীণতায় বিশ্বকাপ
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • বাকস্বাধীনতা কোথায়?
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
