০৯ জুন ২০২৬, মঙ্গলবার, ০০:২০

শিরোনাম
হাসনাতের উদ্যোগে দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থীর সংসদ পরিদর্শন কুমিল্লা বিমানবন্দরের দাবি জানালেন সংসদ সদস্য মনিরুল হক পাঁচ বছরে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৪.১৬ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী নতুন বাজেটে ফ্রিল্যান্সারদের কর ছাড়, সিগারেটে বাড়তে পারে শুল্ক সংসদ গ্রন্থাগার কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত সীমান্তে পুশইন প্রতিহতে শক্ত অবস্থানে বিজিবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে অপরাধ কমেছে, দুষ্টের দমন ও শিষ্টের পালনে বিশ্বাসী সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৮ শিশুর মৃত্যু

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ২১:০৫

কুমিল্লার মুরাদনগরে বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল মিয়া (৪৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার সকালে উপজেলার দারোরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের স্বর্ণকারপাড়া এলাকার একটি বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রাসেল মিয়া সুনামগঞ্জ সদর উপজেলার কোনাগাঁও গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয়দের ধারণা, রোববার গভীর রাতে কয়েকজন ব্যক্তি ট্রান্সফরমার চুরির চেষ্টা করলে এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল ঘটনাস্থলেই মারা যান।

সকালে স্থানীয়রা তাকে খুঁটির নিচে পড়ে থাকতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, প্রাথমিকভাবে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন