০৯ জুন ২০২৬, মঙ্গলবার, ০০:২০

শিরোনাম
হাসনাতের উদ্যোগে দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থীর সংসদ পরিদর্শন কুমিল্লা বিমানবন্দরের দাবি জানালেন সংসদ সদস্য মনিরুল হক পাঁচ বছরে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৪.১৬ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী নতুন বাজেটে ফ্রিল্যান্সারদের কর ছাড়, সিগারেটে বাড়তে পারে শুল্ক সংসদ গ্রন্থাগার কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত সীমান্তে পুশইন প্রতিহতে শক্ত অবস্থানে বিজিবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে অপরাধ কমেছে, দুষ্টের দমন ও শিষ্টের পালনে বিশ্বাসী সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৮ শিশুর মৃত্যু

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ১৪:৫৭

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নেয়ামতপুর গ্রামে কবর খোঁড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের কবরস্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

নিহত ব্যক্তিরা হলেন নেয়ামতপুর গ্রামের নুরু মিয়া (৬৫) ও সানাউল্লাহ (১৮)। তাঁরা যথাক্রমে জমির হোসেন ও মর্জু মিয়ার ছেলে।

স্থানীয়দের ভাষ্য, গ্রামের মরহুম মতি সরকারের স্ত্রীর দাফনের জন্য কবর খোঁড়ার কাজ চলছিল। এ সময় কবর ঢাকার কাজে ব্যবহৃত স্টেইনলেস স্টিলের (এসএস) একটি শিল্ড সরানোর চেষ্টা করেন কয়েকজন। একপর্যায়ে শিল্ডটি কবরস্থানের ওপর দিয়ে যাওয়া পল্লীবিদ্যুতের তারের সংস্পর্শে এলে সেটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই নুরু মিয়া ও সানাউল্লাহর মৃত্যু হয়।

কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আতিক আকরাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।
 
আরও পড়ুন