আর্জেন্টিনার বেস ক্যাম্পের কাছে হামলা, নিরাপত্তাহীণতায় বিশ্বকাপ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ২০:৪৫
ফুটবল বিশ্বকাপ শুরুর কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে বন্দুক হামলার ঘটনায় অন্তত ৯ জন আহত হয়েছেন। শহরটিতেই বিশ্বকাপে অংশ নিতে যাওয়া আর্জেন্টিনা দলের বেস ক্যাম্প রয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় ভোরে ট্রাস্ট অ্যাভিনিউ এলাকায় গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কারও প্রাণহানির আশঙ্কা নেই।
পুলিশ জানিয়েছে, হামলার স্থান আর্জেন্টিনার অনুশীলন কেন্দ্র থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে। একই শহরে ইংল্যান্ড দলের বেস ক্যাম্পও রয়েছে, যদিও দলটি এখনো সেখানে পৌঁছায়নি।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। হামলার কারণও জানা যায়নি।
আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হবে ফিফা বিশ্বকাপ। শিরোপাধারী আর্জেন্টিনা ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করবে।
আরও পড়ুন
- • হোয়াটসঅ্যাপে ইসরায়েলি হামলা, আইনি পথে মেটা
- • রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু
- • ফাউলের অভিনয় করলে দেখতে হবে হলুদ কার্ড
- • এবার নিখোঁজ রামিসার প্রতিবেশী
- • হাসনাতের উদ্যোগে দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থীর সংসদ পরিদর্শন
- • ফ্রি গুগল এআই সুবিধা দিচ্ছে টেকনো
- • ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু
- • আর্জেন্টিনার বেস ক্যাম্পের কাছে হামলা, নিরাপত্তাহীণতায় বিশ্বকাপ
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • বাকস্বাধীনতা কোথায়?
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
