হামলা থামাল ইরান, ইসরায়েলকে কড়া বার্তা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ১৯:০৫
ইসরায়েলের বিরুদ্ধে আপাতত সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দিয়েছে ইরান। তবে লেবানন বা অন্য কোনো স্থানে নতুন করে হামলা চালানো হলে আরও কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী।
সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই পক্ষকে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানানোর পর ইরানের পক্ষ থেকে এ ঘোষণা আসে।
ইরানের জরুরি সামরিক কমান্ড খাতাম আল-আম্বিয়া ঘাঁটির এক বিবৃতিতে বলা হয়েছে, সশস্ত্র বাহিনীর চলমান অভিযান বন্ধ করা হচ্ছে। তবে দক্ষিণ লেবাননসহ অন্য কোথাও আগ্রাসন অব্যাহত থাকলে আগের চেয়েও কঠোর ও দমনমূলক পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে ইরানের এ ঘোষণার পরও ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সংঘাতের সর্বশেষ উত্তেজনা শুরু হয় রোববার। ওইদিন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট হামলা চালালে বৈরুতে বিমান হামলা চালায় ইসরায়েল। এর আগে বৈরুতে হামলা না চালানোর বিষয়ে সতর্ক করেছিল ইরান।
হামলার জবাবে রোববার রাতেই ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের সামরিক বাহিনী। পরে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে পাল্টা হামলা থেকে বিরত থাকার আহ্বান জানান।
তবে কয়েক ঘণ্টা পর সেই আহ্বান উপেক্ষা করে তেহরান, তাবরিজসহ একাধিক এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এরপর সোমবার সকাল পর্যন্ত উভয় পক্ষের মধ্যে দফায় দফায় হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে।
আরও পড়ুন
- • হোয়াটসঅ্যাপে ইসরায়েলি হামলা, আইনি পথে মেটা
- • রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু
- • ফাউলের অভিনয় করলে দেখতে হবে হলুদ কার্ড
- • এবার নিখোঁজ রামিসার প্রতিবেশী
- • হাসনাতের উদ্যোগে দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থীর সংসদ পরিদর্শন
- • ফ্রি গুগল এআই সুবিধা দিচ্ছে টেকনো
- • ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু
- • আর্জেন্টিনার বেস ক্যাম্পের কাছে হামলা, নিরাপত্তাহীণতায় বিশ্বকাপ
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • বাকস্বাধীনতা কোথায়?
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
