বিয়ের আগে শারীরিক সম্পর্ক চরিত্রহীনতা নয়: সুপ্রিম কোর্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ১৮:৫৭
পারস্পরিক সম্মতিতে দুই অবিবাহিত প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে শারীরিক সম্পর্ককে কারও চরিত্রহীনতার প্রমাণ হিসেবে দেখা যাবে না বলে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। একইসঙ্গে এমন একটি মামলায় পুলিশ কনস্টেবল পদে নির্বাচিত এক প্রার্থীর নিয়োগ বাতিলের সিদ্ধান্তও খারিজ করেছে আদালত।
তেলেঙ্গানার এক চাকরিপ্রার্থীর করা মামলার শুনানিতে বিচারপতি মনমোহন ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ এ মন্তব্য করে। ওই ব্যক্তি পুলিশ কনস্টেবল পদে প্রাথমিকভাবে নির্বাচিত হলেও তার বিরুদ্ধে আগে দায়ের হওয়া একটি মামলার কারণে নিয়োগ বাতিল করা হয়েছিল।
মামলার নথি অনুযায়ী, ২০১৪ সালে তার বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নারীর সঙ্গে সম্পর্ক স্থাপনের অভিযোগ আনা হয়। পরে ২০১৫ সালে লোক আদালতের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হয়। চাকরির আবেদনপত্রে তিনি নিজেই মামলার তথ্য উল্লেখ করেছিলেন।
রায়ে আদালত বলেছে, দুই প্রাপ্তবয়স্ক মানুষের সম্মতিতে গড়ে ওঠা সম্পর্ককে নৈতিক অবক্ষয় বা চরিত্রগত ত্রুটি হিসেবে বিবেচনা করা যায় না। এমন কোনো আইনও নেই, যা অবিবাহিত দুই প্রাপ্তবয়স্ক মানুষকে পারস্পরিক সম্পর্ক গড়তে বাধা দেয়।
আদালত আরও উল্লেখ করে, সব সম্পর্কের পরিণতি বিয়ে হয় না। তাই কোনো সম্পর্ক বিয়েতে রূপ না নিলেই প্রতারণা হয়েছে বলে ধরে নেওয়া যাবে না। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় লোক আদালতে সমঝোতা হওয়াও অপরাধ স্বীকারের সমান নয়।
সুপ্রিম কোর্টের মতে, বর্তমান সমাজে বিয়ের আগের সম্পর্ক একটি বাস্তবতা। দীর্ঘদিনের সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক সম্মতির বিষয়টিও স্বাভাবিকভাবে বিবেচনায় আসে। এ মামলায় অভিযোগকারী ও অভিযুক্ত দীর্ঘদিনের পরিচিত এবং প্রতিবেশী ছিলেন বলেও আদালত উল্লেখ করেছে।
রায়ে বলা হয়, অভিযোগকারী নিজেই মামলা চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং সমঝোতায় সম্মতি দিয়েছেন। ফলে ওই প্রার্থীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ প্রমাণিত হয়েছে এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।
সবশেষে আদালত জানায়, কোনো চাকরিপ্রার্থীর বিরুদ্ধে নেতিবাচক সিদ্ধান্ত নিতে হলে অপরাধ সংঘটনের সুস্পষ্ট প্রমাণ থাকতে হবে। কিন্তু এ মামলায় সেই ধরনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাই তেলেঙ্গানা পুলিশ নিয়োগ বোর্ডের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত টেকসই নয় বলে রায় দেয় সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন
- • হোয়াটসঅ্যাপে ইসরায়েলি হামলা, আইনি পথে মেটা
- • রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু
- • ফাউলের অভিনয় করলে দেখতে হবে হলুদ কার্ড
- • এবার নিখোঁজ রামিসার প্রতিবেশী
- • হাসনাতের উদ্যোগে দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থীর সংসদ পরিদর্শন
- • ফ্রি গুগল এআই সুবিধা দিচ্ছে টেকনো
- • ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু
- • আর্জেন্টিনার বেস ক্যাম্পের কাছে হামলা, নিরাপত্তাহীণতায় বিশ্বকাপ
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • বাকস্বাধীনতা কোথায়?
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
