লেবাননে ইসরাইলি অভিযান বন্ধের বার্তা দিতেই হামলা: আইআরজিসি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ১৫:৫৩
ইসরাইলের বিরুদ্ধে সাম্প্রতিক হামলাকে বৃহত্তর প্রতিক্রিয়ার একটি সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বাহিনীটির দাবি, ইসরাইল যদি আগ্রাসী কর্মকাণ্ড অব্যাহত রাখে, তবে শুধু ইসরাইল নয়, এ অঞ্চলে তার মিত্র ও সমর্থকরাও ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপের মুখে পড়তে পারে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসির মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি বলেন, দক্ষিণ লেবানন এবং বৈরুত–এর দক্ষিণাঞ্চলে ইসরাইলি সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করা উচিত।
জোলফাকারির অভিযোগ, যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘন করে ইসরাইল লেবাননের বেসামরিক জনগণের ওপর হামলা জোরদার করছে। তিনি দাবি করেন, এসব কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের সমর্থন ও মদদে পরিচালিত হচ্ছে।
আইআরজিসির এই মুখপাত্র সতর্ক করে বলেন, লেবাননে সামরিক অভিযানের পরিধি আরও বাড়ানো হলে কিংবা ইরানের সাম্প্রতিক পদক্ষেপের জবাবে পাল্টা হামলা চালানো হলে পরিস্থিতি আরও জটিল ও বিপজ্জনক হয়ে উঠতে পারে। সে ক্ষেত্রে ইসরাইল এবং তার আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে ব্যাপক প্রতিশোধমূলক অভিযান চালানোর হুঁশিয়ারি দেন তিনি।
বিবৃতিতে আরও বলা হয়, ভবিষ্যতে নতুন কোনো হামলা বা উত্তেজনা সৃষ্টির উদ্যোগ নেওয়া হলে তার জবাবে ইরান আরও কঠোর ও শক্ত প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত রয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আইআরজিসির এ বক্তব্য নতুন করে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
আরও পড়ুন
- • হোয়াটসঅ্যাপে ইসরায়েলি হামলা, আইনি পথে মেটা
- • রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু
- • ফাউলের অভিনয় করলে দেখতে হবে হলুদ কার্ড
- • এবার নিখোঁজ রামিসার প্রতিবেশী
- • হাসনাতের উদ্যোগে দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থীর সংসদ পরিদর্শন
- • ফ্রি গুগল এআই সুবিধা দিচ্ছে টেকনো
- • ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু
- • আর্জেন্টিনার বেস ক্যাম্পের কাছে হামলা, নিরাপত্তাহীণতায় বিশ্বকাপ
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • বাকস্বাধীনতা কোথায়?
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
