ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় ইসরায়েলের হামলা, ক্ষতিগ্রস্ত কয়েকটি ইউনিট
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ১৫:৪২
দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের বন্দরনগরী মাহশহরে অবস্থিত কারুন পেট্রোকেমিক্যাল কোম্পানির একটি স্থাপনায় আকাশ হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার সকালে হামলায় কারখানাটির কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, শত্রুপক্ষের নিক্ষেপ করা প্রোজেক্টাইল কারখানার বিভিন্ন স্থাপনায় আঘাত হানে। খুজেস্তান প্রদেশের নিরাপত্তা ও আইন প্রয়োগবিষয়ক ডেপুটি গভর্নর জানান, মাহশহরের কারুন পেট্রোকেমিক্যাল কারখানাটি ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয় এবং এতে স্থাপনাটির কয়েকটি বিভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে।
হামলার পর মাহশহর পেট্রোকেমিক্যাল স্পেশাল ইকোনমিক জোন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, সিভিল ডিফেন্স ও সংকট ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী জোনের সব কর্মীকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে পরিচালনাসংশ্লিষ্ট প্রয়োজনীয় কার্যক্রম চালু রাখা হয়েছে।
পরে প্রকাশিত আরেক বিবৃতিতে সংস্থাটির জনসংযোগ বিভাগ জানায়, স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে দুটি ক্ষেপণাস্ত্র কারুন পেট্রোকেমিক্যাল কোম্পানির স্থাপনায় আঘাত হানে। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও অন্যান্য পরিস্থিতি মূল্যায়নের কাজ চলছে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে একই অঞ্চলের কয়েকটি পেট্রোকেমিক্যাল উৎপাদন ইউনিট ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে ইরানি গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।
এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুর পাশাপাশি দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত মাহশহর পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সেও হামলা চালিয়েছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর কোনো জ্বালানি স্থাপনায় এটি প্রথম বড় ধরনের হামলা বলে উল্লেখ করা হচ্ছে।
আরও পড়ুন
- • হোয়াটসঅ্যাপে ইসরায়েলি হামলা, আইনি পথে মেটা
- • রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু
- • ফাউলের অভিনয় করলে দেখতে হবে হলুদ কার্ড
- • এবার নিখোঁজ রামিসার প্রতিবেশী
- • হাসনাতের উদ্যোগে দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থীর সংসদ পরিদর্শন
- • ফ্রি গুগল এআই সুবিধা দিচ্ছে টেকনো
- • ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু
- • আর্জেন্টিনার বেস ক্যাম্পের কাছে হামলা, নিরাপত্তাহীণতায় বিশ্বকাপ
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • বাকস্বাধীনতা কোথায়?
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
