কুমিল্লা বিমানবন্দরের দাবি জানালেন সংসদ সদস্য মনিরুল হক
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ১৮:৪৩
জাতীয় সংসদে কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি জানিয়েছেন কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও মহানগর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
সোমবার (৮ জুন) বিকেলে সংসদে নোটিশ আকারে উত্থাপিত প্রস্তাবনায় তিনি এ দাবি জানান।
তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রতিষ্ঠিত এই বিমানবন্দরটি দেশভাগের পরও চালু ছিল, তবে স্বাধীনতার পর এটি বন্ধ হয়ে যায়। পরে এর একটি অংশ ইপিজেডকে দেওয়া হলেও বিমানবন্দর চালু রাখার নির্দেশনা ছিল।
তিনি আরও জানান, কুমিল্লা দেশের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী জেলা এবং এখানে বিপুলসংখ্যক প্রবাসী রয়েছে। বিমানবন্দর চালু হলে যাত্রী চলাচল সহজ হবে এবং রাজস্ব আয় বাড়বে। এ ছাড়া ইপিজেডে বিদেশি বিনিয়োগকারীদের যাতায়াতেও সুবিধা হবে।
স্বাস্থ্যসেবা ও পর্যটনের ক্ষেত্রেও এর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিমানবন্দর চালু হলে দেশের বিভিন্ন অঞ্চল ও বিদেশে যাতায়াত সহজ হবে এবং পর্যটন শিল্পের বিকাশ ঘটবে।
বিমানবন্দরটি দ্রুত চালুর জন্য প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
আরও পড়ুন
- • হোয়াটসঅ্যাপে ইসরায়েলি হামলা, আইনি পথে মেটা
- • রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু
- • ফাউলের অভিনয় করলে দেখতে হবে হলুদ কার্ড
- • এবার নিখোঁজ রামিসার প্রতিবেশী
- • হাসনাতের উদ্যোগে দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থীর সংসদ পরিদর্শন
- • ফ্রি গুগল এআই সুবিধা দিচ্ছে টেকনো
- • ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু
- • আর্জেন্টিনার বেস ক্যাম্পের কাছে হামলা, নিরাপত্তাহীণতায় বিশ্বকাপ
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • বাকস্বাধীনতা কোথায়?
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
