০৯ জুন ২০২৬, মঙ্গলবার, ০০:২০

শিরোনাম
হাসনাতের উদ্যোগে দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থীর সংসদ পরিদর্শন কুমিল্লা বিমানবন্দরের দাবি জানালেন সংসদ সদস্য মনিরুল হক পাঁচ বছরে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৪.১৬ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী নতুন বাজেটে ফ্রিল্যান্সারদের কর ছাড়, সিগারেটে বাড়তে পারে শুল্ক সংসদ গ্রন্থাগার কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত সীমান্তে পুশইন প্রতিহতে শক্ত অবস্থানে বিজিবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে অপরাধ কমেছে, দুষ্টের দমন ও শিষ্টের পালনে বিশ্বাসী সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৮ শিশুর মৃত্যু

স্পিনারদের দাপটে তিন দিনেই আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারাল ভারত

স্পিনারদের দাপটে তিন দিনেই আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারাল ভারত

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ১৭:১১

স্পিনারদের দুর্দান্ত বোলিংয়ে আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। সোমবার (৮ জুন) নিউ চণ্ডীগড়ে অনুষ্ঠিত একমাত্র টেস্টের তৃতীয় দিনেই ম্যাচ শেষ করে দেয় স্বাগতিকরা।

ভারতের হয়ে ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদব মিলে নেন সাতটি উইকেট। আর দ্বিতীয় ইনিংসে অভিষিক্ত স্পিনার মানব সুথার ৬ উইকেট শিকার করে আফগানিস্তানের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন।

প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়ে ভারত ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তান ব্যর্থ হলে তাদের ফলোঅনে পাঠায় ভারত।

দ্বিতীয় ইনিংসেও আফগান ব্যাটাররা ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি। মাত্র ১১২ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। ফলে ইনিংস ও ৩০০ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।

অভিষেক ম্যাচেই ৬ উইকেট নিয়ে আলোচনায় উঠে এসেছেন মানব সুথার। স্পিন নির্ভর আক্রমণে পুরো ম্যাচজুড়েই দাপট দেখিয়েছে ভারত।

এই জয়ের মাধ্যমে ঘরের মাঠে আরও একটি দাপুটে টেস্ট জয় তুলে নিল ভারতীয় দল।

আরও পড়ুন