১৩ জুন ২০২৬, শনিবার, ০০:১৮

শিরোনাম
আগস্টের শেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৬৪৩ কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান শিল্পায়নের সম্ভাবনা নিয়ে শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: মির্জা ফখরুল ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেবে সরকার: প্রতিমন্ত্রী ‘সবার জন্য বাজেট’ সীমিত সম্পদের মধ্যেই অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি অর্থমন্ত্রীর নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠক, এবার হলো না যৌথ সংবাদ সম্মেলন বাজেট ঘোষণার পরও নিত্যপণ্যের দামে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি

নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠক, এবার হলো না যৌথ সংবাদ সম্মেলন

নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠক, এবার হলো না যৌথ সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২ জুন, ২০২৬, ১৪:৫৬

নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর চার দিনের শীর্ষ পর্যায়ের বৈঠক শেষ হয়েছে। সীমান্ত পরিস্থিতি, অনুপ্রবেশ, সীমান্তে গুলি চালানোসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলেও বৈঠক শেষে কোনো যৌথ সংবাদ সম্মেলন হয়নি, যা দুই বাহিনীর বৈঠকের ইতিহাসে নজিরবিহীন ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মহম্মদ আশরাফুজ্জামানের নেতৃত্বাধীন প্রতিনিধি দল গত সোমবার নয়াদিল্লিতে পৌঁছায়। সেখানে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালক প্রবীণ কুমার ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়।

পরদিন মঙ্গলবার দিল্লির লোদী রোডে বিএসএফ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ভারত-বাংলাদেশের ৫৭তম সীমান্ত শীর্ষ বৈঠক। চার দিনব্যাপী এ বৈঠকে দুই দেশের সীমান্তসংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়।

তবে বৈঠক শেষে যৌথ আলোচনার নথিতে স্বাক্ষর করলেও দুই বাহিনীর মহাপরিচালকরা প্রচলিত রীতি অনুযায়ী যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেননি। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আলোচনার বিষয়বস্তু নিয়ে পরে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

চলতি বছরের শুরুতে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের পর এবং পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর এটিই ছিল দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রথম শীর্ষ বৈঠক। বৈঠকের আগে বাংলাদেশের পক্ষ থেকে সীমান্তে গুলি চালানো ও কথিত ‘পুশইন’-এর বিষয়টি আলোচনায় তোলার কথা জানানো হয়েছিল।

দুই দেশের মধ্যে মহাপরিচালক পর্যায়ের সীমান্ত বৈঠক ১৯৭৫ সাল থেকে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে। ১৯৯৩ সাল থেকে বছরে দুইবার এ বৈঠক আয়োজনের সিদ্ধান্ত হয়। পর্যায়ক্রমে ঢাকা ও নয়াদিল্লিতে বৈঠক অনুষ্ঠিত হয়। সর্বশেষ বৈঠকটি হয়েছিল ২০২৫ সালের আগস্টে ঢাকায়।

বাংলাদেশ-ভারত সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় ৪ হাজার ৯৬ কিলোমিটার। এর মধ্যে ২ হাজার ২১৬ কিলোমিটার পশ্চিমবঙ্গের সঙ্গে সংযুক্ত। সীমান্তের একটি বড় অংশে এখনো কাঁটাতারের বেড়া নির্মাণ সম্পন্ন হয়নি, যা সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে দুই দেশের আলোচনায় নিয়মিত গুরুত্ব পেয়ে থাকে।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, যৌথ সংবাদ সম্মেলন না হওয়া বৈঠকের একটি তাৎপর্যপূর্ণ দিক। তবে আলোচনার পূর্ণাঙ্গ ফলাফল জানতে দুই দেশের আনুষ্ঠানিক বিবৃতির জন্য অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন