‘সবার জন্য বাজেট’ সীমিত সম্পদের মধ্যেই অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি অর্থমন্ত্রীর
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২ জুন, ২০২৬, ১৬:৪২
সীমিত সম্পদের মধ্যেও দেশের সব মানুষকে আগামী অর্থবছরের বাজেটের আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, এই বাজেটকে ‘সবার জন্য অন্তর্ভুক্তিমূলক’ করার চেষ্টা করা হয়েছে।
শুক্রবার বিকেলে নতুন অর্থবছরের বাজেট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, “সবার জন্য এই বাজেট। সম্পদের সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতার মধ্যেই দেশের প্রতিটি মানুষকে বাজেটের আওতায় আনা হয়েছে।”
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়।
সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, বর্তমান বাজেট প্রণয়নে ‘ইনক্লুসিভ’ অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি অনুসরণ করা হয়েছে। তাঁর ভাষায়, “গত দেড় দশকে আমাদের অর্থনীতি ছিল পৃষ্ঠপোষকতার অর্থনীতি। নির্দিষ্ট একটি গোষ্ঠীকে সুবিধা দেওয়া হয়েছে। তবে আমরা চাই অর্থনীতিতে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে।”
তিনি আরও বলেন, সীমিত সম্পদের মধ্যেই দেশের সব শ্রেণি-পেশার মানুষকে বিবেচনায় নিয়েই বাজেট প্রণয়ন করা হয়েছে।
রাজধানীর সচিবালয় এলাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে বিকেল ৩টা ১০ মিনিটে সংবাদ সম্মেলন শুরু হয়। এতে অর্থমন্ত্রীর পাশে উপস্থিত ছিলেন সরকারের একাধিক মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তারা।
উপস্থিতদের মধ্যে ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান, এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- • ঘরের মাঠে বিশ্বকাপে জয়ের লক্ষ্যে কানাডা, মুখোমুখি বসনিয়া
- • আদ্-দ্বীনের রোগীদের ৬ হাসপাতালে চিকিৎসা দেওয়ার নির্দেশ
- • আজ কানাডায় বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান
- • রোববার জেনেভায় ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তি স্বাক্ষর
- • কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- • অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে একই স্কোয়াডে খেলবে বাংলাদেশ
- • আগস্টের শেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ
- • রাত ১টার মধ্যে ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
- • স্ট্রেস ম্যানেজমেন্ট হতে পারে শিক্ষার্থীদের জন্য আশির্বাদ
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
