১৩ জুন ২০২৬, শনিবার, ০০:১৯

শিরোনাম
আগস্টের শেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৬৪৩ কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান শিল্পায়নের সম্ভাবনা নিয়ে শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: মির্জা ফখরুল ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেবে সরকার: প্রতিমন্ত্রী ‘সবার জন্য বাজেট’ সীমিত সম্পদের মধ্যেই অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি অর্থমন্ত্রীর নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠক, এবার হলো না যৌথ সংবাদ সম্মেলন বাজেট ঘোষণার পরও নিত্যপণ্যের দামে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি

বাজেট ঘোষণার পরও নিত্যপণ্যের দামে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি

বাজেট ঘোষণার পরও নিত্যপণ্যের দামে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২ জুন, ২০২৬, ১২:০১

ঈদুল আজহার পর বাজারে স্বস্তির ধারাবাহিকতা বজায় রয়েছে। নতুন ২০২৬–২৭ অর্থবছরের বাজেট ঘোষণার পরও রাজধানীর কাঁচাবাজারগুলোতে নিত্যপণ্যের দামে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি। সাধারণত বাজেট ঘোষণার পরপরই বাজারে অস্থিরতা তৈরি হলেও এবার সেই প্রবণতা অনুপস্থিত।

ব্যবসায়ী ও বাজারসংশ্লিষ্টদের মতে, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর বড় কোনো শুল্ক বা কর বৃদ্ধির সিদ্ধান্ত না থাকায় বাজারে অতিরিক্ত চাপ তৈরি হয়নি। বরং ধান, চাল, গম, আলু, মাছ, মুরগি, ডিম, পেঁয়াজ, রসুন, আদা, চিনি ও ভোজ্যতেলসহ অন্তত ৬০টি নিত্যপণ্যের ওপর উৎসে কর কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে ভবিষ্যতে দামের ওপর ইতিবাচক প্রভাব পড়ার আশা করছেন সংশ্লিষ্টরা।

শুক্রবার সকালে রাজধানীর কারওয়ান বাজার, শান্তিনগর, মালিবাগ ও হাতিরপুলসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সবজির দাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে। অধিকাংশ সবজি ৬০ টাকার মধ্যেই বিক্রি হচ্ছে। পেঁপে ৩০–৪০ টাকা, ঢ্যাঁড়স ৪০–৫০ টাকা এবং পটোল ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছ-মাংসের বাজারেও বড় কোনো পরিবর্তন নেই। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৬০–১৮০ টাকায় এবং সোনালি মুরগি ৩৪০–৩৬০ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের দামও স্থিতিশীল, প্রতি ডজন ১৩০–১৪০ টাকার মধ্যে রয়েছে।

মসলাপাতির বাজারে পেঁয়াজ ৪০–৪৫ টাকা, দেশি রসুন ৮০–১০০ টাকা, আমদানি করা রসুন ১২০–১৪০ টাকা এবং আদা ১৪০–১৮০ টাকায় বিক্রি হচ্ছে। আলুর দাম রয়েছে কেজিপ্রতি ২০–৩০ টাকার মধ্যে।

কারওয়ান বাজারের এক মুদি ব্যবসায়ী জানান, বাজেটে কর কমানোর কথা থাকলেও এর প্রভাব বাজারে আসতে সময় লাগবে। পুরোনো দামে কেনা পণ্য শেষ হলে নতুন দামের প্রতিফলন দেখা যেতে পারে।

অন্যদিকে ক্রেতারা বলছেন, অন্যান্য বছরের মতো এবার বাজেটের পরপরই দামের অস্থিরতা দেখা না যাওয়ায় কিছুটা স্বস্তি রয়েছে। তবে তারা চান, কর হ্রাসের সুফল দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছাক এবং বাজার মনিটরিং আরও জোরদার করা হোক।

আরও পড়ুন