আজ কানাডায় বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১২ জুন, ২০২৬, ২৩:০৫
শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় কানাডার টরেন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান। এদিন দিবাগত রাত ১টায় বসনিয়া ও হার্জেগোবিনার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক কানাডা।
বিগত আসরগুলোর চেয়ে এবারের বিশ্বকাপ আয়োজিত হচ্ছে বড় পরিসরে। ৪৮ দেশ নিয়ে বিশ্বকাপ আয়োজিত হচ্ছে তিনটি দেশে। আয়োজক দেশগুলোর ইতিহাস-ঐতিহ্য তুলে ধরার জন্য আয়োজক তিন দেশেই আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে ফিফা। গতকাল মেক্সিকো পর্বের পর আজ বিশ্বকাপের কানাডা পর্বের শুরু।
কানাডা পর্বের উদ্বোধনী অনুষ্ঠান হতে যাচ্ছে তারকা খচিত এক আয়োজন। টরেন্টোর বিএমও ফিল্ডে অনুষ্ঠিতব্য এই বর্ণাঢ্য অনুষ্ঠানে পারফর্ম করবেন জনপ্রিয় শিল্পী মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা ,উইলিয়াম প্রিন্স এবং এলিয়ানা।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ বিখ্যাত নৃত্যশিল্পী নোরা ফাতেহি। তার সঙ্গে মঞ্চ মাতাবেন অ্যালেসিয়া কারা, এলিয়ানা, জেসিকা রেইয়েজ, মাইকেল বুবলে, ভেজেড্রিম এবং উইলিয়াম প্রিন্সের মতো তারকারা।
উল্লেখ্য, নোরা ফাতেহিদের সঙ্গে মঞ্চ মাতাবেন বাংলাদেশি বংশদ্ভূত ডিজে ও মিউজিক প্রডিউসার সঞ্জয়। ফিফা বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো বাংলাদেশি কোনো তারকাকে পারফর্ম করতে দেখা যাবে।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • নোরা ফতেহির সঙ্গে কানাডার মঞ্চ মাতালেন বাংলাদেশের সঞ্জয়
- • ঘরের মাঠে বিশ্বকাপে জয়ের লক্ষ্যে কানাডা, মুখোমুখি বসনিয়া
- • আদ্-দ্বীনের রোগীদের ৬ হাসপাতালে চিকিৎসা দেওয়ার নির্দেশ
- • আজ কানাডায় বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান
- • রোববার জেনেভায় ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তি স্বাক্ষর
- • কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- • অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে একই স্কোয়াডে খেলবে বাংলাদেশ
- • আগস্টের শেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
- • স্ট্রেস ম্যানেজমেন্ট হতে পারে শিক্ষার্থীদের জন্য আশির্বাদ
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
