১৩ জুন ২০২৬, শনিবার, ০০:২২

শিরোনাম
আগস্টের শেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৬৪৩ কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান শিল্পায়নের সম্ভাবনা নিয়ে শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: মির্জা ফখরুল ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেবে সরকার: প্রতিমন্ত্রী ‘সবার জন্য বাজেট’ সীমিত সম্পদের মধ্যেই অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি অর্থমন্ত্রীর নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠক, এবার হলো না যৌথ সংবাদ সম্মেলন বাজেট ঘোষণার পরও নিত্যপণ্যের দামে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি

ফিলিস্তিনের ফুটবলপ্রধানকে ভিসা না দেওয়ায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ

ফিলিস্তিনের ফুটবলপ্রধানকে ভিসা না দেওয়ায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২ জুন, ২০২৬, ২১:৩৭

বিশ্বকাপ উপলক্ষে যুক্তরাষ্ট্র সফরের জন্য আবেদন করলেও ভিসা দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ফিলিস্তিন ফুটবল ফেডারেশনের সভাপতি জিবরিল রাজৌব। বিষয়টিকে তিনি ‘অন্যায্য’ বলে আখ্যা দিয়েছেন।

ফিফার পূর্ণ সদস্য দেশগুলোর ফুটবল ফেডারেশনের প্রধানদের প্রতি বিশ্বকাপেই স্বাগতিক দেশে খেলা উপভোগের আমন্ত্রণ জানানো হয়। সেই নিয়ম অনুযায়ী ২০২৬ বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল রাজৌবের। ফিলিস্তিন বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে না পারলেও ফিফার আমন্ত্রিত অতিথি হিসেবে তার সফরের সুযোগ ছিল।

রাজৌব ইতোমধ্যে অন্য আয়োজক দেশ মেক্সিকো সফর করেছেন এবং স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচও মাঠে বসে দেখেছেন। তবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় তিনি হতাশা প্রকাশ করেছেন।

এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্র। তবে গত বছর ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনি পাসপোর্টধারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছিল। এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যাওয়ার কথা থাকলেও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ভিসাও বাতিল করা হয়েছিল।

গত বছর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছিলেন, ২০২৬ বিশ্বকাপে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে সবাইকে স্বাগত জানানো হবে। তবে সম্প্রতি তিনি স্বীকার করেন, স্বাগতিক দেশের সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীর সিদ্ধান্তের বাইরে গিয়ে ফিফার কিছু করার সুযোগ নেই।

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন