১৩ জুন ২০২৬, শনিবার, ১৬:২৫

শিরোনাম
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে ৮৫ হাজার ছাড়াল বিড়াল বিদ্যুৎস্পৃষ্টে শাহবাগে মেট্রোরেল বন্ধ ২৫ মিনিট, যাত্রী ভোগান্তি চরমে কক্সবাজার সফরে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বার কাউন্সিল পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণদের তালিকা ঘোষণা মে মাসে সড়ক দুর্ঘটনায় ৫৮৬ জন নিহত, বিআরটিএ প্রতিবেদন ঢাকা হবে দক্ষিণ এশিয়ার প্রথম বিনিয়োগ কেন্দ্র:পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আগস্টের শেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

দেশের বাজারে স্বর্ণ-রুপা দুটোরই দাম বাড়াল বাজুস

দেশের বাজারে স্বর্ণ-রুপা দুটোরই দাম বাড়াল বাজুস

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ১০:৪৫

টানা চার দফা কমানোর পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণে ৬ হাজার ৫৯০ টাকা বাড়ানো হয়েছে।

শনিবার (১৩ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায়। নতুন দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৮৮২ টাকা।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য সমন্বয় করা হয়েছে।

এর আগে সর্বশেষ গত ১১ জুন দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছিল। তখন ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা।

এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৭৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৩৮ বার বেড়েছে এবং ৩৬ বার কমেছে।

এদিকে স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট রুপার ভরি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৩২ টাকা, যা আগের তুলনায় ২৯১ টাকা বেশি।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৪৫ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২৩ বার বেড়েছে এবং ২২ বার কমেছে।

আরও পড়ুন