১৩ জুন ২০২৬, শনিবার, ১৭:২০

শিরোনাম
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে ৮৫ হাজার ছাড়াল বিড়াল বিদ্যুৎস্পৃষ্টে শাহবাগে মেট্রোরেল বন্ধ ২৫ মিনিট, যাত্রী ভোগান্তি চরমে কক্সবাজার সফরে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বার কাউন্সিল পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণদের তালিকা ঘোষণা মে মাসে সড়ক দুর্ঘটনায় ৫৮৬ জন নিহত, বিআরটিএ প্রতিবেদন ঢাকা হবে দক্ষিণ এশিয়ার প্রথম বিনিয়োগ কেন্দ্র:পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আগস্টের শেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

আবার ফাইনালে দেখা হলে আর্জেন্টিনাকে হারানোর হুঁশিয়ারি এমবাপ্পের

আবার ফাইনালে দেখা হলে আর্জেন্টিনাকে হারানোর হুঁশিয়ারি এমবাপ্পের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ১৫:২৫

২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে শিরোপা হারিয়েছিল ফ্রান্স। সেই ম্যাচে হ্যাটট্রিক করেও দলকে জেতাতে পারেননি কিলিয়ান এমবাপ্পে।

চার বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে ফুটবল মহলে। আর এমন সম্ভাব্য ফাইনালকে ঘিরেই প্রতিশোধের ইঙ্গিত দিয়েছেন ফ্রান্স অধিনায়ক এমবাপ্পে।

এক ইতালীয় সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর এক প্রশ্নের জবাবে এমবাপ্পে বলেন, ফ্রান্স সবসময়ই জয়ের জন্য ক্ষুধার্ত ও দৃঢ়প্রতিজ্ঞ থাকে। তার ভাষায়, “আমরা সবসময় যেমন থাকি, তেমনি জয়ের জন্য দৃঢ়প্রতিজ্ঞ ও ক্ষুধার্ত থাকব।”

তিনি আরও জানান, লক্ষ্য কেবল ভালো খেলা নয়, বরং ইতিহাস গড়া। এমবাপ্পের ভাষায়, “আমরা ইতিহাস গড়তে এসেছি। এখনও সেটা করতে পারিনি। আমরা এই বিশ্বকাপ জিততে চাই।”

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাও শিরোপা ধরে রাখার মিশনে শক্তিশালী দল নিয়ে নেমেছে। অন্যদিকে ফ্রান্সকেও এবারের আসরের অন্যতম ফেবারিট হিসেবে বিবেচনা করা হচ্ছে। ফলে দুই দলের সম্ভাব্য আরেকটি ফাইনাল নিয়ে বাড়ছে উত্তেজনা।

এমবাপ্পে ও লিওনেল মেসির আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতাও আধুনিক ফুটবলের অন্যতম আলোচিত অধ্যায় হয়ে উঠেছে। ২০১৮ সালে শেষ ষোলোতে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। চার বছর পর কাতারের ফাইনালে সেই হারের প্রতিশোধ নিয়েছিল আর্জেন্টিনা।

বিশ্বকাপে দুই তারকার গোলসংখ্যার লড়াইও সমান তালে চলছে। মেসির গোল ১৩টি, আর বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁতে তার দরকার আরও কয়েকটি গোল। অন্যদিকে মাত্র দুটি বিশ্বকাপ খেলেই এমবাপ্পের গোল সংখ্যা দাঁড়িয়েছে ১২।

টুর্নামেন্টের সূচি অনুযায়ী, নকআউট পর্বে দুই দল আলাদা অংশে থাকায় শেষ ষোলো বা কোয়ার্টার ফাইনালে তাদের দেখা হওয়ার সম্ভাবনা নেই। তাই দুই দলের আবার মুখোমুখি হওয়ার একমাত্র সম্ভাবনা বিশ্বকাপ ফাইনালেই।

আরও পড়ুন