১৩ জুন ২০২৬, শনিবার, ১৮:৪৫

শিরোনাম
অন্তর্ভুক্তিমূলক বাজেটের দাবি অর্থমন্ত্রীর হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে ৮৫ হাজার ছাড়াল বিড়াল বিদ্যুৎস্পৃষ্টে শাহবাগে মেট্রোরেল বন্ধ ২৫ মিনিট, যাত্রী ভোগান্তি চরমে কক্সবাজার সফরে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বার কাউন্সিল পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণদের তালিকা ঘোষণা মে মাসে সড়ক দুর্ঘটনায় ৫৮৬ জন নিহত, বিআরটিএ প্রতিবেদন ঢাকা হবে দক্ষিণ এশিয়ার প্রথম বিনিয়োগ কেন্দ্র:পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্ব দেখবে ইরানের শক্তির প্রতিফলন: ইরানি সামরিক কর্মকর্তা

বিশ্ব দেখবে ইরানের শক্তির প্রতিফলন: ইরানি সামরিক কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ১৭:০৬

বিশ্ব খুব শিগগিরই ইরানের বিজয়ের প্রতিধ্বনি এবং প্রতিরোধ শক্তির সাফল্য প্রত্যক্ষ করবে বলে মন্তব্য করেছেন দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল আলি আবদোল্লাহি। একই সঙ্গে তিনি ইসরাইলকে ‘আগ্রাসী শত্রু’ হিসেবে আখ্যায়িত করেছেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির বরাতে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।

মেজর জেনারেল গোলামআলি রশিদ এবং আমিন আব্বাস রশিদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পাঠানো বার্তায় আলি আবদোল্লাহি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, গোলামআলি রশিদ ও তার ছেলের মৃত্যু ইরানের জন্য অত্যন্ত বেদনাদায়ক হলেও এটি দেশের প্রতিরোধ ক্ষমতা ও জাতীয় শক্তিরও প্রমাণ বহন করে।

আবদোল্লাহি দাবি করেন, শত্রুপক্ষ ভেবেছিল ইরানের সামরিক কৌশলবিদদের হত্যা করে দেশের প্রতিরক্ষা সংকল্প দুর্বল করা যাবে। তবে তারা বুঝতে পারেনি, শহীদ রশিদ ভবিষ্যৎ প্রজন্মের জন্য কৌশলগত চিন্তা, জ্ঞান ও অভিজ্ঞতার এক শক্তিশালী উত্তরাধিকার রেখে গেছেন।

তিনি আরও বলেন, রশিদের দেখানো পথ অনুসরণ করে ইরানের সশস্ত্র বাহিনী এখনও শত্রুর তথাকথিত ‘জটিল হাইব্রিড ও জ্ঞানগত যুদ্ধ’ মোকাবিলা করে যাচ্ছে।

আলি আবদোল্লাহির ভাষ্য, ইরানের প্রতিরোধ শক্তি আগের যেকোনো সময়ের চেয়ে আরও সংগঠিত ও প্রস্তুত। খুব শিগগিরই বিশ্ব এর বাস্তব প্রতিফলন দেখতে পাবে।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই

আরও পড়ুন