মদ ও সিগারেটের দাম বাড়ানোও বিরোধী দলের পছন্দ হয়নি: প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ১৭:৪৭
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রস্তাবিত বাজেটে নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যের ওপর কর কমানো হয়েছে। এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। তবে এসব পদক্ষেপের পরও বিরোধী দল বাজেটের সমালোচনা করছে বলে মন্তব্য করেন তিনি।
শনিবার সকালে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে পাতলী-মাছুয়াখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, বাজেটে চাল, ডাল, তেল, লবণসহ প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের ওপর কর কমানো বা প্রত্যাহার করা হয়েছে, যাতে সাধারণ মানুষ স্বস্তি পায়। তাঁর দাবি, বাজেট ঘোষণার পর এখন পর্যন্ত নিত্যপণ্যের দামে বড় ধরনের কোনো প্রভাব পড়েনি।
বিরোধী দলের সমালোচনার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, “যে বাজেটে কর কমানো হয়, সেই বাজেটও বিরোধী দল মানে না। যে বাজেটে মদের দাম বাড়ানো হয়, সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও তাদের পছন্দ নয়।”
তিনি অভিযোগ করেন, বিরোধী দলের লক্ষ্য জনগণের স্বার্থ রক্ষা নয়; বরং দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করা এবং মানুষকে বিভ্রান্ত করা।
দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এই দেশই আমাদের প্রথম ও শেষ ঠিকানা। দেশকে এগিয়ে নিতে পারলে ভবিষ্যৎ প্রজন্মও উপকৃত হবে।”
পথসভায় তিনি বলেন, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে এবং দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চায়। তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচির কথাও তুলে ধরেন।
পাতলী-মাছুয়াখালী খাল পুনঃখনন প্রকল্প সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, প্রায় ৫০ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খালটি খনন করেছিলেন। পুনঃখনন কাজ শেষ হলে প্রায় ৪০ হাজার মানুষ উপকৃত হবেন। এতে ১ হাজার ২০০ হেক্টর জমিতে চাষাবাদের সুযোগ বাড়বে এবং প্রায় সাড়ে ৮ হাজার কৃষক সেচ সুবিধা পাবেন।
তিনি আরও বলেন, কৃষকদের সহায়তায় বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। আগামী এক বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ৮ থেকে ১০ হাজার কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন
- • ৫০০ প্রতিষ্ঠান ও ৪ হাজার ভবন তৈরিসহ ১০ ক্যাটাগরিতে মহাপরিকল্পনা শিক্ষায়
- • সুপারকম্পিউটারের পূর্বাভাসে এগিয়ে ব্রাজিল
- • স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় মির্জা ফখরুলের
- • ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি : শাহবাজ শরিফ
- • বগুড়ার শিবগঞ্জ উপজেলার নতুন নাম হচ্ছে মহাস্থান
- • আসামে ভারতীয় বিমানবাহিনীর 'এএন-৩২' বিধ্বস্ত, নিহত ৫
- • ৭ কার্যদিবসের মধ্যে প্রকাশ হতে পারে প্রাথমিকের বৃত্তির ফল
- • ২৪ ঘণ্টার মধ্যেই ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তির আশা
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
- • স্ট্রেস ম্যানেজমেন্ট হতে পারে শিক্ষার্থীদের জন্য আশির্বাদ
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
