আসামে ভারতীয় বিমানবাহিনীর 'এএন-৩২' বিধ্বস্ত, নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ১৯:০৫
আসামের জোরহাটে ভারতীয় বিমানবাহিনীর একটি এএন-৩২ পরিবহন উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে পাঁচ সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে।
আজ শনিবার (১৩ জুন) সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটে। জোরহাট এয়ার ফোর্স স্টেশনে নিয়মিত উড্ডয়নের সময় বিমানটি অবতরণের মুহূর্তে স্টেশন প্রাঙ্গণেই বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পরপরই উড়োজাহাজে আগুন ধরে যায়।
বিমানবাহিনী জানিয়েছে, নিহতরা হলেন স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা এবং অগ্নিবীর কর্মসূচির আওতায় নিয়োগপ্রাপ্ত দুই সদস্য খেমারাম কুমাবত ও দানিশ আলম।
প্রাথমিক তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে বিমানবাহিনী। এখনো বিধ্বস্তের কারণ জানা যায়নি। নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তাঁদের পাশে থাকা হবে।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, তিনি ঘটনার বিষয়ে অবগত হয়েছেন এবং বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছেন।
এএন-৩২ দুই ইঞ্জিনের সোভিয়েত আমলের সামরিক পরিবহন বিমান। ভারতীয় বিমানবাহিনীতে এটি দীর্ঘদিন ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাহাড়ি এলাকা, গরম-আর্দ্র আবহাওয়া সব পরিবেশেই এই বিমান সক্ষম এবং প্রায় সাড়ে সাত টন মালামাল, ৫০ জন সৈন্য বা ৪২ জন প্যারাট্রুপার বহন করতে পারে এটি। বাহিনীর কাছে বর্তমানে প্রায় ১০০টি এএন-৩২ রয়েছে।
উল্লেখ্য, কয়েক মাস আগেই আসামের কার্বি আংলং জেলায় একটি এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হন। তার অল্প সময়ের মধ্যেই এই নতুন দুর্ঘটনা ঘটল। বিমানবাহিনী এখন পুরো ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।
সূত্র: এনডিটিভি
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • চব্বিশের শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
- • রোববার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি স্বাক্ষর হচ্ছে না: ইরান
- • ইরানের ২৪ বিলিয়ন ডলারের জব্দ সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প
- • ওসির আচরণ নিয়ে অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে নাঈম হাসান
- • মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী
- • অভিনেত্রী আসমা ঝিলিকের মৃত্যুতে চাঞ্চল্য, স্বামী গ্রেপ্তার
- • দাশেরকান্ধি পয়ঃশোধনাগারে ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচি
- • ইরানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন মোজতবা খামেনি
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
- • স্ট্রেস ম্যানেজমেন্ট হতে পারে শিক্ষার্থীদের জন্য আশির্বাদ
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
