১৩ জুন ২০২৬, শনিবার, ২২:১১

শিরোনাম
বাজেট ঘোষণার পর প্রথমবার দাম না বাড়ার নজির: প্রধানমন্ত্রী চারদিনের চীন সফর শেষে ঢাকায় সংসদীয় প্রতিনিধি দল মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী দাশেরকান্ধি পয়ঃশোধনাগারে ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী অন্তর্ভুক্তিমূলক বাজেটের দাবি অর্থমন্ত্রীর হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে ৮৫ হাজার ছাড়াল

অভিনেত্রী আসমা ঝিলিকের মৃত্যুতে চাঞ্চল্য, স্বামী গ্রেপ্তার

অভিনেত্রী আসমা ঝিলিকের মৃত্যুতে চাঞ্চল্য, স্বামী গ্রেপ্তার

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ২০:০৪

ঢাকার ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের অষ্টম তলা থেকে অভিনেত্রী আসমা ঝিলিককে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

শুক্রবার (১২ জুন) দুপুরে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত আসমা ঝিলিক নাটক ও চলচ্চিত্রে অভিনয় করতেন। তিনি শাকিব খানের সঙ্গে ‘রংবাজ’ সিনেমায়ও অভিনয় করেছিলেন।

পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের অভিযোগ, হাসপাতালে স্বামীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে আসমাকে অষ্টম তলা থেকে নিচে ফেলে দেওয়া হয়।

নিহতের ভাই মোজাম্মেল হক জানান, চিকিৎসার জন্য দুজনই হাসপাতালে গিয়েছিলেন। সেখানে ঝগড়ার পর ক্ষিপ্ত হয়ে তার স্বামী সাইফুল্লাহ আসমাকে নিচে ফেলে দেন।

তবে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তে প্রাথমিকভাবে নিশ্চিত কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল জানান, নিহতের পরিবারের অভিযোগে মামলা হয়েছে এবং অভিযুক্ত স্বামী সাইফুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি জেলহাজতে আছেন।

পুলিশ বলছে, ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুন