চারদিনের চীন সফর শেষে ঢাকায় সংসদীয় প্রতিনিধি দল
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ২০:৫৭
চারদিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বাধীন চার সদস্যের সংসদীয় দল।
শনিবার (১৩ জুন) বেলা ২টায় তারা ঢাকায় পৌঁছান।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফর শেষে কুনমিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সে তারা ঢাকার উদ্দেশে যাত্রা করেন। স্থানীয় সময় দুপুর ১২টা ২৫ মিনিটে তাদের বিদায় জানানো হয় ইউনান প্রদেশের ভাইস গভর্নর মি. ইউয়ান ফাং।
সফরকালে প্রতিনিধি দলটি চীনের পিপলস কংগ্রেসের ভাইস চেয়ারম্যান হি ওয়াই, চীনের কমিউনিস্ট পার্টির ইউনান প্রদেশের সেক্রেটারি ওয়াং নিং এবং ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইয়োবোর সঙ্গে বৈঠক করেন।
দ্বিপাক্ষিক আলোচনায় কুনমিং–চট্টগ্রাম সরাসরি সংযোগ সড়ক নির্মাণ, তিস্তা ব্যারেজ প্রকল্পে সহযোগিতা, এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, অর্থনৈতিক অঞ্চল ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
ডেপুটি স্পিকার ভবিষ্যৎ বিনিয়োগ, আধুনিক পরিবহন ব্যবস্থা ও দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে চীনের সহায়তা কামনা করেন। চীনা প্রতিনিধিরাও বাংলাদেশের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন।
সফরের অংশ হিসেবে প্রতিনিধি দল ইউনান প্রদেশে চালকবিহীন ভবিষ্যৎ পরিবহন ব্যবস্থা এবং ‘ডিজিটাল ইউনান’ কর্মসূচির অধীনে স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা প্রকল্প পরিদর্শন করেন।
সংসদীয় দলে আরও ছিলেন এনসিপির সদস্য সচিব আকতার হোসেন, বিএনপির সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব এবং সংরক্ষিত স্বতন্ত্র সংসদ সদস্য জেসমিন সুলতানা জুঁই।
আরও পড়ুন
- • চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে : প্রধানমন্ত্রী
- • বাজেট ঘোষণার পর প্রথমবার দাম না বাড়ার নজির: প্রধানমন্ত্রী
- • ঢাবির গণরুম-রাজনীতি নিয়ে মুক্তি পেল স্যাটায়ারধর্মী চলচ্চিত্র
- • চারদিনের চীন সফর শেষে ঢাকায় সংসদীয় প্রতিনিধি দল
- • আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
- • দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে আগামীকাল
- • চব্বিশের শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
- • রোববার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি স্বাক্ষর হচ্ছে না: ইরান
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
- • স্ট্রেস ম্যানেজমেন্ট হতে পারে শিক্ষার্থীদের জন্য আশির্বাদ
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
