১৩ জুন ২০২৬, শনিবার, ২২:১৪

শিরোনাম
বাজেট ঘোষণার পর প্রথমবার দাম না বাড়ার নজির: প্রধানমন্ত্রী চারদিনের চীন সফর শেষে ঢাকায় সংসদীয় প্রতিনিধি দল মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী দাশেরকান্ধি পয়ঃশোধনাগারে ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী অন্তর্ভুক্তিমূলক বাজেটের দাবি অর্থমন্ত্রীর হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে ৮৫ হাজার ছাড়াল

মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ২০:১৪

নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় কক্সবাজার জেলার চকরিয়া উপজেলাধীন নবগঠিত এই প্রশাসনিক ইউনিটের উন্নয়ন কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হিসেবে তিনি এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে মাতামুহুরী উপজেলার উন্নয়ন পরিকল্পনা ও অবকাঠামো নির্মাণ কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের ১৯ মে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ৭টি ইউনিয়নের সমন্বয়ে ‘মাতামুহুরী’ উপজেলাকে নতুন প্রশাসনিক উপজেলা হিসেবে সরকারিভাবে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়। নতুন এই উপজেলার মাধ্যমে স্থানীয় জনগণের প্রশাসনিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

আরও পড়ুন