১৩ জুন ২০২৬, শনিবার, ২২:১১

শিরোনাম
বাজেট ঘোষণার পর প্রথমবার দাম না বাড়ার নজির: প্রধানমন্ত্রী চারদিনের চীন সফর শেষে ঢাকায় সংসদীয় প্রতিনিধি দল মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী দাশেরকান্ধি পয়ঃশোধনাগারে ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী অন্তর্ভুক্তিমূলক বাজেটের দাবি অর্থমন্ত্রীর হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে ৮৫ হাজার ছাড়াল

ইরানের ২৪ বিলিয়ন ডলারের জব্দ সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প

ইরানের ২৪ বিলিয়ন ডলারের জব্দ সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ২০:২২

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ ছাড়তে রাজি হয়েছেন। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা সরাসরি নিশ্চয়তা পাওয়া যায়নি বলে দাবি করেছেন ইরানের এক শীর্ষ কর্মকর্তা। ইরানের ফার্স নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

শুক্রবার (১২ জুন) ইরানে অর্থ স্থানান্তরের অভিযোগসংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে সংযুক্ত আরব আমিরাত।  এর মধ্যে ৩ বিলিয়ন ডলার ইরানে পাঠানোর অভিযোগও অন্তর্ভুক্ত ছিল।

আমিরাতের মন্ত্রণালয় অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে আখ্যায়িত করে এবং জোর দিয়ে বলে, ইরানের কোনো জব্দ বা স্থগিত তহবিল ইউএইর মাধ্যমে মুক্ত করা, স্থানান্তর করা বা স্থানান্তরে সহায়তা করা হয়নি।

ফার্স-এর প্রতিবেদন মতে, ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা মোহসেন রেজায়ি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর দেজফুলে এক স্মরণসভায় বক্তব্য দেওয়ার সময় এ মন্তব্য করেন।

তিনি দাবি করেছেন, সাম্প্রতিক সংঘাতগুলো বিশ্বমঞ্চে তেহরানের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। তিনি উল্লেখ করেন, ইরানের প্রতিরোধ ক্ষমতা এখন এতটাই বেড়েছে যে জুয়াড়ি ট্রাম্প তেহরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসতেও ভয় পাচ্ছেন।যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে তীব্র সমালোচনা করে রেজায়ি বলেন, ওয়াশিংটনের নীতি এখন মূলত ইসরায়েলি লবিস্টদের নিয়ন্ত্রণে চলছে। লবিস্টদের অতিরিক্ত প্রভাবের কারণে যুক্তরাষ্ট্রকে এখন জায়নবাদী শাসনের উপনিবেশ বলা যায়।

সূত্র: আনাদোলু এজেন্সি

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন