অন্তর্ভুক্তিমূলক বাজেটের দাবি অর্থমন্ত্রীর
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ১৮:৩২
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (১৩ জুন) রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনৈতিক কর্মপরিকল্পনা’ শীর্ষক সম্মেলনে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বাজেটের প্রতিটি বিষয়ই মূলত একটি নীতির প্রতিফলন। সরকার এমন নীতি গ্রহণ করেছে, যা দেশের সব নাগরিকের জন্য বাস্তবায়নযোগ্য এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সহায়ক হবে।
তিনি দাবি করেন, দেশের প্রতিটি নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে। দীর্ঘদিন অর্থনৈতিক কর্মকাণ্ডের বাইরে থাকা বা অবহেলিত জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসা সরকারের অন্যতম লক্ষ্য।
আমির খসরু বলেন, আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সরকার কাজ করছে এবং এ ক্ষেত্রে ‘সৃজনশীল অর্থনীতি’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে গ্রামীণ কারিগর, শিল্পী, গায়ক, ডিজাইনার ও চিত্রশিল্পীদের মতো বিভিন্ন পেশার মানুষ অর্থনীতির মূলধারায় যুক্ত হওয়ার সুযোগ পাবেন।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের কারিগরদের নিজস্ব পণ্য থাকলেও তারা দীর্ঘদিন অর্থনৈতিক সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। তাদের উৎপাদিত পণ্যকে বাজারের সঙ্গে যুক্ত করে আয় বৃদ্ধির সুযোগ তৈরি করা প্রয়োজন।
অর্থমন্ত্রীর মতে, সৃজনশীল অর্থনীতি অনেক দেশের অর্থনৈতিক রূপান্তরে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। উদাহরণ হিসেবে তিনি থাইল্যান্ডের কথা উল্লেখ করে বলেন, এই খাতের বিকাশের মাধ্যমে দেশটি উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে।
আরও পড়ুন
- • দাশেরকান্ধি পয়ঃশোধনাগারে ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচি
- • ইরানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন মোজতবা খামেনি
- • ভোরে মাঠে নামছে ব্রাজিল, থাকছে কি নেইমার?
- • জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে
- • পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী
- • ৫০০ প্রতিষ্ঠান ও ৪ হাজার ভবন তৈরিসহ ১০ ক্যাটাগরিতে মহাপরিকল্পনা শিক্ষায়
- • সুপারকম্পিউটারের পূর্বাভাসে এগিয়ে ব্রাজিল
- • স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় মির্জা ফখরুলের
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
- • স্ট্রেস ম্যানেজমেন্ট হতে পারে শিক্ষার্থীদের জন্য আশির্বাদ
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
