১৩ জুন ২০২৬, শনিবার, ২১:২০

শিরোনাম
চারদিনের চীন সফর শেষে ঢাকায় সংসদীয় প্রতিনিধি দল মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী দাশেরকান্ধি পয়ঃশোধনাগারে ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী অন্তর্ভুক্তিমূলক বাজেটের দাবি অর্থমন্ত্রীর হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে ৮৫ হাজার ছাড়াল বিড়াল বিদ্যুৎস্পৃষ্টে শাহবাগে মেট্রোরেল বন্ধ ২৫ মিনিট, যাত্রী ভোগান্তি চরমে

ভোরে মাঠে নামছে ব্রাজিল, থাকছে কি নেইমার?

ভোরে মাঠে নামছে ব্রাজিল, থাকছে কি নেইমার?

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ১৯:৪১

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আজ ভোরে মরক্কোর মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ম্যাচটি।

ইনজুরির কারণে তারকা ফুটবলার নেইমারকে ছাড়াই বিশ্বকাপ অভিযান শুরু করছে ব্রাজিল। তবে কোচ কার্লো আনচেলত্তি আশাবাদী, ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়াদের নেতৃত্বে দল জয় দিয়েই হেক্সা মিশন শুরু করবে।

অন্যদিকে, আফ্রিকান চ্যাম্পিয়ন মরক্কোও আত্মবিশ্বাসী। শক্তিশালী রক্ষণভাগ ও দ্রুত পাল্টা আক্রমণের ভরসায় ব্রাজিলকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত তারা। দলের অন্যতম ভরসা আশরাফ হাকিমি।

মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াহবি বলেছেন, ব্রাজিলকে সম্মান করলেও ভয় পাওয়ার কিছু নেই। নিজেদের সামর্থ্যের ওপর আস্থা রেখেই মাঠে নামবে তার দল।

বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলকে এগিয়ে রাখা হলেও দুর্দান্ত ফর্মে থাকা মরক্কো অঘটন ঘটানোর স্বপ্ন দেখছে। ফলে দুই দলের লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি উত্তেজনা বিরাজ করছে।

আরও পড়ুন