জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ১৯:৪০
আগামী ১ জুলাই থেকে ৪০ লাখ ২০ হাজার পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। একই সময়ে ব্যাপক হারে কৃষক কার্ড দেওয়ার কাজও শুরু হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (১৩ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে কৃষি উৎপাদন বাড়াতে এই খাতে সরকারের বিনিয়োগ আরও বাড়াতে হবে। কৃষি ও কৃষকের উন্নয়নে ধারাবাহিক পরিকল্পনার অংশ হিসেবে দেশের প্রতিটি ওয়ার্ডে একজন করে উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ দেয়া প্রয়োজন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে ডা. জাহিদ হোসেন বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকবান্ধব সরকার। দেশের কৃষি খাত এবং প্রান্তিক কৃষকদের ভাগ্য উন্নয়ন নিয়ে সবচেয়ে বেশি ভাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নির্দেশনায় গ্রামীণ অর্থনীতি ও কৃষকদের সুরক্ষায় এই কার্ড বিতরণ কর্মসূচি জোরদার করা হচ্ছে।
অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ডিপ্লোমা কৃষিবিদদের সব দাবি সরকার বাস্তবায়ন করবে। কিন্তু কৃষিবিদদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আলোচনা সভায় কৃষি ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কৃষিবিদ এবং সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • বাজেট ঘোষণার পর প্রথমবার দাম না বাড়ার নজির: প্রধানমন্ত্রী
- • ঢাবির গণরুম-রাজনীতি নিয়ে মুক্তি পেল স্যাটায়ারধর্মী চলচ্চিত্র
- • চারদিনের চীন সফর শেষে ঢাকায় সংসদীয় প্রতিনিধি দল
- • আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
- • দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে আগামীকাল
- • চব্বিশের শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
- • রোববার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি স্বাক্ষর হচ্ছে না: ইরান
- • ইরানের ২৪ বিলিয়ন ডলারের জব্দ সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
- • স্ট্রেস ম্যানেজমেন্ট হতে পারে শিক্ষার্থীদের জন্য আশির্বাদ
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
